Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওই সমস্ত স্টকে যাঁরা ২ বছর আগে ১ লক্ষ টাকা লগ্নি করেছিলেন, তাঁরা এখন রিটার্ন পাচ্ছেন প্রায় ৫ লক্ষ টাকা (Stocks)।
দুই বছরে বড় লাভ এই তিন স্টক থেকে (Stocks)
এই সময়ে নানা কারণে অস্থির দেশের শেয়ার মার্কেট। দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স সেনসেক্স ও নিফটি৫০ গত বছরের সেপ্টেম্বরে যে পর্যায়ে পৌঁছেছিল এখন তার থেকেও ডাউন রয়েছে। তবে তার মধ্যে কিছু স্টক থেকে উল্লেখেযোগ্য রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা (Stocks)।
এই বাজারেও তিনটি স্টক থেকে যে অঙ্কের রিটার্ন পাওয়া গিয়েছে তা দেখে লগ্নিকারীদের হাসি আরও চওড়া হয়েছে। এরকমই তিনটি শতকের কথা জানানো হয়েছে একটি প্রতিবেদনে। ওই সমস্ত স্টকে যাঁরা ২ বছর আগে ১ লক্ষ টাকা লগ্নি করেছিলেন, তাঁরা এখন রিটার্ন পাচ্ছেন প্রায় ৫ লক্ষ টাকা। অর্থাৎ ২ বছরে লগ্নিকে ৫ গুণে পরিণত করেছে এই তিনটি স্টক।

আরও পড়ুন: Stock Market: পতনের মাঝে কোন কোন স্টকে রয়েছে লাভের সম্ভাবনা?
- ফোর্স মোটরস: এই সংস্থায় যাঁরা ২ বছর আগে লগ্নি করেছেন, তাঁরা অনেকগুণ লাভবান হয়েছেন। অটোমোবাইল সেক্টরের এই সংস্থার গত ২ বছরে সংস্থার রেভিনিউ বেড়েছে ৬০.৫ শতাংশ। ৫ হাজার ৩০ কোটি টাকা থেকে তা বেড়ে হয়েছে ৮ হাজার ৭০ কোটি টাকা। ২০২৩ সালের ২৫ অক্টোবর এই সংস্থার স্টকের দাম ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। ২০২৫ সালের ৭ নভেম্বর শেয়ার দর দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০০ টাকায়।
- নিওল্যান্ড ল্যাবটরিজ: ওই প্রতিবেদন অনুযায়ী এই সংস্থার স্টকও ম্যাজিক দেখিয়েছে গত ২ বছরে। এই সময়ে রেভিনিউ বেড়েছে ২৫ শতাংশ। ২০২৩ অর্থবর্ষে রেভিনিউয়ের পরিমাণ ছিল ১ হাজার ২০০ কোটি টাকা। ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮০ কোটি টাকা। গত ২ বছরে এই সংস্থার শেয়ার দরও ৪ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ হাজার টাকা।
- হিতাচি এনার্জি ইন্ডিয়া: গত ২ বছরে হিতাচি এনার্জি ইন্ডিয়ার রেভিনিউ বেড়েছে ৪৩.৭ শতাংশ। ২০২৩ অর্থবর্ষে তা ছিল ৪ হাজার ৪৮০ কোটি টাকা। ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৪০ কোটি টাকা। চলতি অর্থবর্ষের প্রথমার্ধেও এই সংস্থার রেভিনিউ ১৫ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে ৬ নভেম্বর এই সংস্থার প্রতি স্টকের দাম ছিল ৪ হাজার টাকা। ২০২৫ সালের ৭ নভেম্বর শেয়ার দর হয়েছে ২০ হাজার ৮৯০ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


