Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬-আজকের দিনটি (Horoscope Today) জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ চাঁদ গোচর করছে বৃশ্চিক রাশিতে এবং সূর্য ধনু রাশি ত্যাগ করে প্রবেশ করছে মকর রাশিতে। এই সূর্য সংক্রমণের দিনটিই পালিত হচ্ছে মকর সংক্রান্তি। বাংলা সন অনুযায়ী চলছে ১৪৩২ সাল। পঞ্জিকা মতে বিকেল ৫টা ৫২ মিনিট পর্যন্ত পৌষ কৃষ্ণা একাদশী তিথি, এরপর শুরু হবে দ্বাদশী। আজ গণ্ড যোগ ও বৃদ্ধি যোগের প্রভাব থাকছে, সঙ্গে অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রের সংযোগ। বুধবার হওয়ায় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ কিছু রাশির জীবনে শুভ ফল আনতে পারে। তবে সকলের জন্য দিনটি সমান হবে না। দেখে নেওয়া যাক, বারো রাশির জাতকদের জন্য আজকের দিন কেমন কাটতে পারে।
মেষ (Horoscope Today)
আজ পারিবারিক দিক থেকে কিছুটা (Horoscope Today) চিন্তা বাড়তে পারে, বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে। যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। বন্ধুর কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে পুরনো সম্পর্কের জট খুলে যেতে পারে এবং ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে।
বৃষ (Horoscope Today)
বিয়ের বিষয়ে ইতিবাচক (Horoscope Today) আলোচনা এগোতে পারে। সন্তানের দিক থেকে সুখবর মিলতে পারে। যদিও মানসিক চাপ ও সর্দি-কাশির সমস্যা বিরক্ত করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আর্থিক লাভের যোগ রয়েছে।

মিথুন (Horoscope Today)
আজ বড় কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত স্থগিত রাখাই ভালো। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। চিকিৎসা খাতে ব্যয় বাড়লেও আত্মীয়ের সাহায্যে আর্থিক স্বস্তি আসতে পারে।
কর্কট
আর্থিক লোভ এড়িয়ে চলুন, নচেৎ প্রতারণার শিকার হতে পারেন। নতুন প্রেমের সূচনা হতে পারে। শরীরের ব্যাপারে সতর্কতা প্রয়োজন, বিশেষ করে অস্ত্রোপচার বা রক্তপাতের যোগ থাকছে।
সিংহ
পেশাগত জীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে লাভ হলেও বন্ধুর কারণে ক্ষতি হতে পারে। দাম্পত্য কলহ ও অংশীদারি ব্যবসায় আইনি জটিলতা মাথাচাড়া দিতে পারে।

কন্যা
হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক বিবাদ মিটলেও সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। আগুন ও ধারালো বস্তু থেকে সাবধান থাকুন।
তুলা
প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কাজের অগ্রগতি হবে। ভ্রমণের যোগ থাকলেও সাবধানতা জরুরি। ধার-দেনা এড়িয়ে চলাই শ্রেয়।
বৃশ্চিক
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। পড়ুয়াদের মনোযোগ কমতে পারে। জলবাহিত রোগের আশঙ্কা থাকছে।

ধনু
আজ আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কে সংযম বজায় রাখা প্রয়োজন।
মকর
সূর্য আপনার রাশিতে প্রবেশ করায় জীবনে নতুন সুযোগ আসতে পারে। ব্যয় বাড়লেও ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
কুম্ভ
পিতৃস্থানীয় কারও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। পুরনো ঋণ শোধের সুযোগ আসবে। নতুন প্রেম ও মূল্যবান বস্তু কেনার যোগ রয়েছে।
মীন
নতুন সম্পত্তি কেনার আলোচনা হতে পারে। প্রেমের সম্পর্কে পরিবর্তন আসবে। অর্থ সাহায্য করার আগে ভেবে নিন, নচেৎ সমস্যা বাড়তে পারে।


