Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ জল্পনার অবসান। শেষ পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার হাতে পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। যদিও নোবেল কমিটি সরাসরি তাঁকে এই পুরস্কার দেয়নি। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া করিনা মাচাদো নিজের প্রাপ্ত পুরস্কার তুলে দিলেন ট্রাম্পের হাতে।
হোয়াইট হাউসে ঐতিহাসিক সাক্ষাৎ(Donald Trump)
বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া করিনা মাচাদো। সেই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এর আগেই মাচাদো ঘোষণা করেছিলেন, তিনি নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান, কারণ তাঁর মতে এই সম্মানের প্রকৃত দাবিদার ট্রাম্পই।
‘ভেনেজুয়েলায় স্বাধীনতার সূর্যোদয়’(Donald Trump)
মাচাদোর বক্তব্য অনুযায়ী, ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের নেপথ্যে ট্রাম্প(Donald Trump) প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের ঘটনাকে তিনি “স্বাধীনতার সূর্যোদয়” বলে উল্লেখ করেন। এমনকি তিনি দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও প্রকাশ্যে মত দেন। অনেকেই মনে করেছিলেন, মারিয়া করিনা মাচাদোকেই ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, মাদুরোর ডেপুটি ডেলসি রডরিগেজের সঙ্গেই ওয়াশিংটন কাজ করতে আগ্রহী। পরবর্তীতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রডরিগেজ।
নোবেল তুলে দিয়ে কী বললেন মাচাদো
শপথগ্রহণের প্রায় দশ দিন পর আবার হোয়াইট হাউসে যান মাচাদো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে মার্কিন প্রেসিডেন্ট যে পদক্ষেপ করেছেন, তার কৃতজ্ঞতা হিসেবেই নোবেল শান্তি পুরস্কারের পদক তাঁর হাতে তুলে দিয়েছি।”
আরও পড়ুন: Indo US : “পুরুষ কি গর্ভবতী হতে পারে?” প্রশ্নেই ভাইরাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক
ট্রাম্পের প্রতিক্রিয়া
দীর্ঘদিন ধরেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। পদক হাতে পেয়ে হাসিমুখে তিনি বলেন, “যে কাজটা আমি করেছিলাম, তার পুরস্কার পেয়েছিল মারিয়া। আজ সে পুরস্কার আমার হাতে তুলে দিল।” সূত্রের খবর, পদকটি নিজের কাছেই রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট সক্রিয় ছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত কমিটির স্বীকৃতি না মিললেও, মাচাদোর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু করেছে।


