Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শৈশব মানেই এক নিখাদ, নির্ভেজাল (Yogi Adityanath) পৃথিবী-যেখানে চাওয়া-পাওয়া জটিল নয়, অনুভূতিগুলোও থাকে অকপট। ঠিক এমনই এক মুহূর্ত ধরা পড়েছে সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে। এই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মানুষের মুখে হাসি ফুটিয়েছে। বিতর্ক আর উত্তেজনায় ভরা সমাজ মাধ্যমের ভিড়ে এই ভিডিও যেন এক টুকরো স্বস্তির নিঃশ্বাস।
ঘটনার সূত্রপাত (Yogi Adityanath)
ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষনাথ (Yogi Adityanath) মন্দিরে। খিচুড়ি উৎসব উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি, শুনছিলেন তাঁদের সমস্যার কথা, মতামতও দিচ্ছিলেন নিজের মতো করে। ঠিক সেই সময়ই ভিড়ের মধ্য থেকে এগিয়ে আসে এক ছোট্ট শিশু। নির্ভীক ভঙ্গিতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সে কানে কানে কিছু একটা বলে। প্রথমে বিষয়টি স্পষ্ট বুঝতে না পারলেও, মুহূর্তের মধ্যেই যোগীর মুখে ফুটে ওঠে একরাশ হাসি। তিনি মজার ছলে প্রশ্ন করেন, “চিপস?” আর তাতেই চারপাশে ছড়িয়ে পড়ে হাসির রোল।

মুহূর্তে বদলে দেয় পরিবেশের মেজাজ (Yogi Adityanath)
শিশুটির এই সরল আবদার যেন মুহূর্তে বদলে দেয় (Yogi Adityanath) পরিবেশের মেজাজ। উপস্থিত সকলেই হেসে ওঠেন, আর যোগী আদিত্যনাথও শিশুটির দিকে তাকিয়ে হাসতে থাকেন। তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট-এই ছোট্ট অনুরোধ মন ছুঁয়ে গেছে তাঁর। ক্ষমতার গাম্ভীর্য ছাপিয়ে এক মানবিক, সহজ মুহূর্তের সাক্ষী থাকে সবাই।
মুহূর্তের মধ্যে ভাইরাল
ঘটনার ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সাধারণত যে প্ল্যাটফর্মে বিতর্কিত বা নেতিবাচক বিষয়ই বেশি আলোচনায় থাকে, সেখানে এই ভিডিও একেবারেই আলাদা সুর এনেছে। বহু নেটিজেন মন্তব্য করেছেন, এই ধরনের মুহূর্তই মনে করিয়ে দেয় যে রাজনীতির বাইরেও মানুষ হিসেবে নেতাদের আর পাঁচজনের মতোই অনুভূতি আছে। শিশুর সারল্য আর একজন রাজনৈতিক ব্যক্তিত্বের স্বাভাবিক প্রতিক্রিয়া-এই দুইয়ের মেলবন্ধনই ভিডিওটির জনপ্রিয়তার মূল কারণ।

আরও পড়ুন: Debolinaa Nandy: জীবনের ঝড় কাটিয়ে মঞ্চে ফিরলেন দেবলীনা, বললেন, “মা কখনও অপশন হতে পারে না”
দিনের সেরা মুহূর্ত
সেদিন সকালেই মন্দিরে পুজো দিয়ে নিজের আসনে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বহু মানুষ সুযোগ পেয়ে তাঁদের মনের কথা খুলে বলেন, আর তিনি মন দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ কথোপকথন চলে ভক্তদের সঙ্গে। কিন্তু এত কিছুর মধ্যেও দিনের সেরা মুহূর্ত হয়ে ওঠে ওই শিশুটির সঙ্গে তাঁর সংক্ষিপ্ত, অথচ হৃদয়ছোঁয়া আলাপ।


