Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বছর পাঁচেক আগে উপার্জনের উদ্দেশ্যে (Abhishek Banerjee) ঝাড়খণ্ড গিয়েছিলেন আলাউদ্দিন। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন তিনি। পরিবারের কাছে তিনি কয়েকবার হেনস্তা ও অসহায়তার কথা জানিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয়। এরপর তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে বাড়িতে খবর আসে, তিনি মৃত্যুবরণ করেছেন। ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে বাংলাদেশি দাগিয়ে খুন করা হয়েছে।

বেলডাঙায় শুরু হয় প্রতিবাদ (Abhishek Banerjee)
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বেলডাঙায় শুরু (Abhishek Banerjee) হয় প্রতিবাদ। স্থানীয়রা রেললাইন অবরোধ করে দেন এবং ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্টেশনে আটকে যায় ট্রেন, ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। জাতীয় সড়ক বন্ধ থাকায় কলকাতা থেকে উত্তরবঙ্গগামী যান চলাচলেও সমস্যা দেখা দেয়। বিক্ষোভকারীরা দোষীদের শাস্তির দাবি জানান।

ক্ষোভ প্রকাশের পাশাপাশি শান্তি বজায় রাখার আবেদন (Abhishek Banerjee)
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি শান্তি বজায় রাখার আবেদন করেন। দুপুরের দিকে মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হয়। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি এবং আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসে আন্দোলনকারীরা তাদের অবস্থান বদল করেন।
আরও পড়ুন: Topsia Fire: দাউদাউ করে জ্বলছে, তপসিয়া রোডে ভয়াবহ আগুন!
হেমন্ত সরেনকে ফোন
এই ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ফোন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশি তদন্ত দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে করার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। হেমন্ত সরেন জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কোনও খামতি রাখা হবে না। দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। বেলডাঙার এই ঘটনা শুধু একটি ব্যক্তি বা পরিবারকে নয়, বরং পুরো পরিযায়ী শ্রমিক সমাজকে প্রতিফলিত করেছে। ঝাড়খণ্ডে অর্থ উপার্জনের জন্য শ্রমিকরা নানা ধরনের হেনস্তা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এই ঘটনার পর স্থানীয় ও সামাজিক প্রতিবাদ এই অনিরাপত্তার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে।



