Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোফা তৈরির কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢেকে এলাকা শহরে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা (Topsia Fire)। আজ, শুক্রবার দুপুরে কলকাতার তপসিয়া রোডের ১০ নম্বর এলাকায় একটি সোফা তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ৫টি ইঞ্জিন। পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও দমকল ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় দমকল (Topsia Fire)
আগুন নিয়ন্ত্রণে আনতে চলছে প্রাণপণ চেষ্টা দমকল সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অনুমান। সোফা তৈরির জন্য ব্যবহৃত ফোম, কাপড়, কাঠ ও আঠার মতো সামগ্রী আগুনকে আরও ভয়ংকর করে তুলছে।
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা (Topsia Fire)
বিল্ডিং থেকে বেরোচ্ছে আগুনের শিখা ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গলগল করে ধোঁয়া বের হচ্ছে কারখানা ভবন থেকে। কোথাও কোথাও বিল্ডিংয়ের ভিতর থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। সতর্কতামূলকভাবে আশপাশের এলাকা খালি করার কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এখনও হতাহতের খবর নেই (Topsia Fire)
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির। তবে দমকল বাহিনী প্রতিটি কোণায় তল্লাশি চালাচ্ছে, যাতে কেউ ভিতরে আটকে না থাকেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নজরদারি চলবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
আরও পড়ুন: Indo US : “পুরুষ কি গর্ভবতী হতে পারে?” প্রশ্নেই ভাইরাল ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক
শীতকালে শহরে বাড়ছে অগ্নিকাণ্ড
উল্লেখযোগ্যভাবে, শীতকাল এলেই শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। কয়েকদিন আগেই নিউটাউনের একটি অফিস বিল্ডিংয়ে আগুন লাগে। তারও আগে গত বছরের ডিসেম্বর মাসে ইকো পার্কের পাশে একটি বস্তিতে বিধ্বংসী আগুনে শতাধিক ঝুপড়ি পুড়ে যায়। বারবার এমন ঘটনায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।



