Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যখন উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির (Weather) জোরদার পূর্বাভাস মিলছে, ঠিক তখনই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট কমে গরম ও অস্বস্তি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ফলার প্রভাবেই বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather)
উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে (Weather) জুনের প্রথম সপ্তাহেই। মঙ্গল ও বুধবার থেকে ওপরের জেলাগুলোতে ঝড়বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গলবার ও বুধবার করে – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ও শুক্রবার করে – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather)
গত কয়েকদিনের ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের (Weather) তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও, এবার তা ধীরে ধীরে বাড়বে। ৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশ কম, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি মাথাচাড়া দেবে। আজকের (রবিবার) পূর্বাভাস: দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি না হলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ মেঘ-রোদের খেলা চলবে। তবে বিকেলের দিকে সামান্য স্বস্তির বার্তা রয়েছে। আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার ও হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫° সেলসিয়াসের আশেপাশে থাকবে। (গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩° সে. এবং সর্বনিম্ন ২৫.২° সে., যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম)। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৮% এবং সর্বনিম্ন ৬৮%। ফলে বৃষ্টি না হলে ঘাম ও অস্বস্তি বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আরও পড়ুন: Arup Biswas FIR: মেসি কাণ্ডের জের, এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের এফআইআর!
সতর্কতা
উত্তরবঙ্গের বাসিন্দাদের সপ্তাহের মাঝামাঝি থেকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য দিকে দক্ষিণবঙ্গবাসীকে গরম ও অস্বস্তি মোকাবিলায় প্রস্তুত থাকার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।


