Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডে সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয় (Veer Pahariya)। তবে কখনও কখনও নীরবতাই সবচেয়ে বেশি কথা বলে। অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়া এই জুটিকে ঘিরে ঠিক তেমনই এক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও, সাম্প্রতিক একের পর এক ঘটনায় তাঁদের সম্পর্ক ভাঙার চর্চা এখন বলিউডের অন্দরমহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

মুম্বই বিমানবন্দরে একা তারা (Veer Pahariya)
শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা সুতারিয়া। তবে এদিনের উপস্থিতি ছিল একেবারেই আলাদা। সাধারণত যেভাবে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেন অভিনেত্রীরা, সেদিন তারার মধ্যে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। নাম ধরে ডাকা হলেও পাপারাজ্জিদের এড়িয়ে যান তিনি। শুধু একবার দূর থেকে হাত নেড়ে দ্রুত বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়েন। কারও সঙ্গে কথা নয়, কোনও প্রশ্নের উত্তর নয় বরং স্পষ্ট দূরত্ব বজায় রেখেই নিজের পথে হাঁটেন তারা। এই আচরণেই আরও জোরদার হয়েছে সম্পর্ক ভাঙার জল্পনা।
সম্পর্ক ভাঙার গুঞ্জনে নতুন রসদ (Veer Pahariya)

তারাকে এদিন একা দেখে নেটপাড়ায় শুরু হয়ে যায় দু’য়ে দু’য়ে চার করার খেলা। অনেকেরই ধারণা, বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার প্রশ্নের মুখে পড়তে না চেয়েই পাপারাজ্জিদের সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। বিমানবন্দরের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, আর তাতেই আগুনে ঘি পড়েছে বলেই মত অনুরাগীদের একাংশের।
ছবি বলছে অনেক কিছু (Veer Pahariya)
এদিকে, কিছুদিন আগেই ছুটি কাটিয়ে ফিরেছেন বীর পাহাড়িয়া। তবে সেই সফরে তাঁর সঙ্গে দেখা যায়নি তারাকে। বরং সঙ্গে ছিলেন জাহ্নবী কাপুর ও ভাই শিখর পাহাড়িয়া। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকের নজর কেড়েছে তারার অনুপস্থিতি। এই অনুপস্থিতি যে কাকতালীয় নয়, তা বিশ্বাস করছেন অনেকে। কারণ, তার আগে পর্যন্ত প্রায়শই একসঙ্গে দেখা যেত এই জুটিকে।
সোশাল মিডিয়ায় বীরের ‘ইঙ্গিতবাহী’ পোস্ট (Veer Pahariya)
বৃহস্পতিবার বীর পাহাড়িয়ার একটি সোশাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনার জন্ম দেয়। একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন “খারাপ হোক বা ভালো সময়, সবার পালটায়।” এই কথার মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতার ছায়া। অনেকের ধারণা, এই ইঙ্গিত সরাসরি তারার দিকেই ছোঁড়া। কারণ, গত বছরই তারার সঙ্গে ছবি পোস্ট করে আদুরে বার্তায় নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন বীর।

এ পি ধিলোঁ কনসার্টের পর বদলে যাওয়া সমীকরণ
সবচেয়ে বড় মোড় আসে বছর শেষে মুম্বইয়ের এক কনসার্টে। জনপ্রিয় গায়ক এ পি ধিলোঁ-র কনসার্টে তারাকে ঘিরে ভাইরাল হওয়া কিছু মুহূর্তের পর থেকেই যেন সবকিছু বদলে যায়। সেই ঘটনার পর থেকেই বীর ও তারাকে আর একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁরা দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু নীরবতার মধ্যেই একের পর এক ঘটনা তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে।



