Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar) ও তাঁর স্ত্রী প্রীতি বিশ্বাস (Prity Biswas) বর্তমানে এক মিষ্টি দাম্পত্য জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের জীবনে এসেছে খুশির পরশ, কন্যা আইরা। সামনেই লক্ষ্মী পুজো। মেয়ে আসার পর কী কী লক্ষ্মী লাভ হলো তাঁদের ? কেন অভিনয় থেকে ব্রেক নিয়েছেন প্রীতি? রাহুলের কোন লুক দেখে নতুন করে প্রেমে পড়েছেন প্রীতি ? নানান কথা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
জীবনের লক্ষ্মী (Rahul Mazumdar)
রাহুল ও প্রীতি (Rahul Mazumdar) দুজনেই বলেন, “আইরা আমাদের লক্ষ্মী। ও আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে।” তাঁদের মতে, আইরা নিজেই নিজের ভাগ্য নিয়ে এসেছে।এই ছোট্ট পরীর হাত ধরেই বদলে গেছে তাঁদের জীবনের ছন্দ। রাহুল এখন কাজের মধ্যে দারুণ ব্যস্ত। ধারাবাহিক থেকে বড়পর্দা ,সব জায়গাতেই সফল তিনি। অন্যদিকে প্রীতি এখন পুরোপুরি সংসার আর আইরাকে নিয়েই ব্যস্ত।
একরত্তির জনপ্রিয়তা (Rahul Mazumdar)
এই বয়সেই আইরা বেশ কিছু কোলাবরেশনের (Rahul Mazumdar) কাজ পেয়ে গিয়েছে। প্রীতির মা অর্থাৎ আইরার দিদিমা চান, ছোট্ট নাতনিকে পর্দায় দেখতে। তাই প্রীতি মাঝেমধ্যে বেছে বেছে আইরাকে কোলাবরেশনে কাজ করান। এ বছরের দুর্গাপুজোতেও আইরা একটি কোলাবরেশনে কাজ করেছে। যদিও রাহুল (Rahul) চান না মেয়ে এত ছোট বয়সে পর্দায় কাজ করুক। তবে পরিবারের আবদারে মাঝে মাঝে রাজি হন তিনি।
অভিনয় থেকে বিরতি
প্রীতি (Prity) এখন অভিনয় করছেন না। এটা তাঁর একান্ত নিজের সিদ্ধান্ত। অভিনেত্রী বলেন, “আইরার প্রথম হাঁটা, আধো আধো গলা—সব কিছু মিস করতে চাই না।” আউটডোর শুটিং বা লম্বা সময়ের নাইট শ্যুট এখন তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ, তিনি মেয়েকে বেশিক্ষণ ছেড়ে থাকতে পারেন না। তবে প্রীতি কাজ ফিরতে চান। এ প্রসঙ্গে বলেন,“যখন আইরা নিজে বলতে পারবে ,কোথায় ব্যথা, কখন খিদে পেয়েছে, তখন আমি কাজে ফিরব।”
রাহুলের জনপ্রিয়তা তুঙ্গে
অন্যদিকে রাহুল এখন একের পর এক চরিত্রে কাজ করে যাচ্ছেন।
ধারাবাহিকে যেমন সাফল্য পাচ্ছেন, তেমনই বড়পর্দায়ও কাজ করছেন। তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘আদিত্য’ চরিত্রে। এই চরিত্র দেখে প্রীতির মন ভরেছে। তিনি জানান, আদিত্যর লুক দেখে তিনি আবার রাহুলের প্রেমে পড়েছেন।
আরও পড়ুন: Hair Care: পুজোর ছুটির পর চুলের যত্ন নেবেন কীভাবে?
সৌভাগ্যের উৎস
রাহুলের কাজের প্রতি নিষ্ঠা, আর প্রীতির সংসার ও মাতৃত্বের প্রতি ভালোবাসা ,এই দুই মিলে তাঁদের জীবনে ফিরেছে শান্তির ছায়া। আর এই শান্তি, ভালোবাসা, ও সৌভাগ্যের উৎস তাঁদের ছোট্ট মেয়ে আইরা। এই ছোট পরিবার এখন এক স্বপ্নের মতো সময় কাটাচ্ছে। আর দর্শকরাও তাঁদের এই পর্দার বাইরের বাস্তব গল্প দেখে খুশি।
রাহুল ও প্রীতি আজ প্রমাণ করেছেন ,সাফল্য মানেই কেবল কাজ নয়, পরিবারও এক বড় প্রাপ্তি


