Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থেকে সংখ্যালঘু (Bypoll Election 2026) ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ৬ অক্টোবরের ভোটই সংখ্যালঘুদের জন্য সরকারের সঙ্গে থাকার পরীক্ষা।
শেষ সুযোগ! (Bypoll Election 2026)
শুভেন্দু বলেন, “নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের (Bypoll Election 2026) জন্য বললাম, এটাই আপনাদের শেষ সুযোগ। সরকার-মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি থাকতে চান, হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান, কাজ নিতে চান, আপনাদের পরীক্ষা ৬ অক্টোবর। আপনি পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। বাকি আমরা তো জিতছি, জিতব।”
এর পাশাপাশি নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি বড় ব্যবধানে জিতবে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি কল্পনাতীত মার্জিনে জিতবে।’
নন্দীগ্রামে সংখ্যালঘু ভোটের সংখ্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত বিশেষ ভোটার তালিকার সংশোধিত তালিকা অনুযায়ী, নন্দীগ্রাম থেকে বাদ পড়া ২,৮২৬ জন ভোটারের মধ্যে প্রায় ৯৫.৫ শতাংশ মুসলিম সম্প্রদায়ের ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামে সংখ্যাগরিষ্ঠ ভোটের বড় অংশ বিজেপির দিকে যেতে পারে। তবে সংখ্যালঘু ভোটের ফল কী হবে, তার উপর জয়ের ব্যবধান অনেকটাই নির্ভর করতে পারে।
রেজিনগরেও সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রে প্রায় ৭০ শতাংশ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের। ২০২৬ সালের নির্বাচনে রেজিনগরে বিজেপি প্রার্থীকে ৫৮,৮৭৬ ভোটে হারিয়েছিলেন হুমায়ুন কবীর।
রেজিনগরের প্রসঙ্গও টেনে শুভেন্দু বলেন, “ভোট করতে আমরা জানি, ভোট করাতেও আমরা জানি। বিজেপি এমন মার্জিনে জিতবে, যা কেউ কল্পনা করতে পারবে না। সংখ্যালঘুরা ঠিক করুন কার সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার জন্য এটা আপনাদের কাছে শেষ সুযোগ।”


