Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচ চলাকালীনই বাবরের উপর কেন মেজাজ হারালেন স্টিভ স্মিথ (Steve Smith)।
বিশ্বমঞ্চে লজ্জার মুখে পাকিস্তান (Steve Smith)
মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে বারবার বহু কারণে লজ্জার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানকে। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ একের পর এক প্রতিযোগিতায় পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। ফ্র্যাঞ্চাইজি লিগেও এবার লজ্জার নজির গড়লেন দুজন। একটি ম্যাচে রিজওয়ানকে তাঁর ধীর গতি ব্যাটিংয়ের জন্য তুলে নিতে বাধ্য হয় দল আর অন্যদিকে বিবিএল-এর ম্যাচে বাবরের উপর মেজাজ হারালেন স্মিথ (Steve Smith)।
বিগ ব্যাশে বাবরের উপর মেজাজ হারিয়ে ফেলেন স্টিভ স্মিথ। আর সেই ভিডিও সামনে আসার পর থেকেই চর্চায় এই পাকিস্তানের ব্যাটার। বিগ ব্যাশের এই ম্যাচে প্রশ্ন উঠছে বাবরের ফিল্ডিং নিয়েও। ইটা ঘটনা ফিল্ডিংয়ের জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তান দলকে। বাবরের খেলায় বিরক্তিও প্রকাশ করেছেন স্মিথ। অন্যদিকে বাবরকেও দেখা যায় স্মিথের আচরণে মেজাজ হারাতে। সিডনি সিক্সার্সের হয়ে ব্যাট করছিলেন স্টিভ স্মিথের সঙ্গে। সেই ম্যাচে আউট হয়ে ফেরার সময় বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাতও করেন পাকিস্তানের এই ব্যাটার।
নানা কারণে বাবরের উপর ভরসা হারাচ্ছে দল। একদিকে যেমন বাজে শট খেলে আউট হচ্ছেন তেমন অন্যদিকে দ্রুত রান তুলতে ব্যর্থ হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। পাক ব্যাটারের খেলায় খুশি নন সিডনি সিক্সার্স কর্তৃপক্ষ। তাঁর উপর সম্ভবত আস্থা রাখতে পারছেন না স্মিথও। বিগ ব্যাশ লিগের ১১ এবং ১২তম ওভারে থাকে ‘পাওয়ার সার্জ’। আর এই সময় রান তুলে নেওয়ার সুযোগ থাকে ব্যাটারের কাছে কিন্তু ১১ তম ওভারে রান করতে ব্যর্থ হচ্ছিলেন বাবর। সেই ওভারের শেষ বলে সিঙ্গেলস নিতে চাইলে বিপরীতে থাকা স্মিথ রাজি হন না। সম্ভবত ১২ তম ওভারে রান বাড়িয়ে নিতে চেয়েছিলেন স্মিথ। আর এই রান নেওয়ার সুযোগ হাতছাড়া হতে রেগে যান বাবর। বিরক্তি প্রকাশ করেন মাঠেই (Steve Smith)।

স্মিথের সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটাই তিনি প্রমাণ করে দেন ১২ তম ওভারে। সেই ওভারে ৪টি ছয় মারেন স্মিথ। ওই ওভারে স্মিথ তোলেন ৩২ রান। ৪২ বলে নিজের শতরান পূর্ণ করেন এই অজি তারকা ব্যাটার। অন্যদিকে থাকা বাবর ক্রিস গ্রিনের প্রথম বলেই আউট হয়ে যান। ৩৯ বলে ৪৭ করে আউট হওয়ার সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি ব্যাট দিয়ে আঘাত করেন বাউন্ডারি লাইনের দড়িতে।

লজ্জার নজির গড়েছেন বাবর-রিজওয়ানের
একসময় পাকিস্তানের দলে নিয়মিত সুযোগ পেলেও এখন আর পান না এই দুই পাক ব্যাটার। সেই কারণেই বিগ ব্যাশ লিগে নিজেদের ব্যাটিং দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ ছিল দুজনের সামনে। সেই লিগে দাপট দেখানোর বদলে দুজনে নাম তুলে ফেললেন অবাঞ্চিত তালিকায়।
চলতি বিবিএল-এ সবথেকে ধীরগতিতে রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন এই দুই বাটার। এই তালিকা তৈরি হয়েছে যে সকল ক্রিকেটার অন্তত ১২০ বল খেলেছেন তাঁদের নিয়ে। সেখানে সবচেয়ে কম স্ট্রাইক রেট নিতে প্রথমে রয়েছেন রিজওয়ান এবং দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর (Steve Smith)।


