Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: পৌষের বিদায় আর মাঘের শুরুতে শীতের (Winter) দাপুটে ইনিংসে এবার ইতি টানতে চলেছে প্রকৃতি। সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আজ থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। ফলে আগামী কয়েকদিন ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই সেই অনুভূতি উধাও হবে।
ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ (Winter)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। তবে এই পরিস্থিতি আর দীর্ঘস্থায়ী হবে না। আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমার তাপমাত্রা ১৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে (North Bengal Weather) অবশ্য এখনই তাপমাত্রার বড়সড় রদবদলের সম্ভাবনা নেই; আগামী পাঁচ দিন সেখানে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
আরও পড়ুন:Kolkata Book Fair: টাকা দেননি ট্রাম্প, তাই কলকাতা বইমেলা থেকে সরে দাঁড়াল আমেরিকা?
কুয়াশার সতর্কতা ও আকাশ
সোমবার সকাল থেকেই কুয়াশার দাপট দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে (Winter)। আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে (Fog Alert in West Bengal)। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে এবং মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
আগামী শুক্রবার সরস্বতী পুজো (Saraswati Puja 2026 Weather)। বাঙালির এই আবেগের উৎসবে এবার কি তবে সোয়েটার-চাদর তুলে রাখতে হবে? আবহাওয়াবিদদের মতে, পুজোর সময় ঠান্ডা বেশ খানিকটা কমে যাবে। উত্তুরে হাওয়ার দাপট কমায় এবং কুয়াশার পরিমাণ বাড়ায় বঙ্গে শীতের (Winter) আমেজ ক্রমশ ফিকে হয়ে আসছে। আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকলেও তাপমাত্রার ক্রমান্বয় বৃদ্ধি শীতপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর হতে পারে।
আরও পড়ুন:Narendra Modi: দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি এখন কি রাজনীতির হাতিয়ার?
সোমবার থেকেই রাজ্যে শীতের (Winter) বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। জাঁকিয়ে শীতের পরিবর্তে এবার রোদের তেজ আর হালকা গরমের আমেজই প্রাধান্য পেতে চলেছে বাংলার জনজীবনে।


