Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব যে ভাষণের জন্য প্রস্তুত ছিল না, দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে এমনই কথা বলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Trump)। এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটির কারণে দেরিতে পৌঁছে এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি অভিযোগ, হুমকি ও আত্মপ্রশংসায় ভরা বক্তব্য রাখেন।
‘বিশ্ব অর্থনীতির ভাগ্যনির্ধাতা আমেরিকা’(Trump)
ট্রাম্পের ভাষণের মূল বার্তা ছিল বিশ্ব অর্থনীতির ভাগ্য নির্ভর করে যুক্তরাষ্ট্রের সাফল্যের উপর। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রই পৃথিবীর অর্থনৈতিক ইঞ্জিন। আমেরিকা ভাল করলে বিশ্ব ভাল করে, আর আমেরিকা খারাপ করলে সবাই আমাদের সঙ্গে নিচে নামে।”
‘গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের প্রয়োজন’
ভাষণের শুরুতেই উঠে আসে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড নিয়ে ট্রাম্প বলেন, তিনি শক্তি প্রয়োগ করবেন না “আমি বলপ্রয়োগ করব না” যা ইউরোপের জন্য কিছুটা স্বস্তির বার্তা। তবে একই সঙ্গে দাবি করেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের প্রয়োজন, কারণ “ভাড়া বা লাইসেন্সে রেখে কোনো জায়গা রক্ষা করা যায় না।” তিনি একে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।
“অকৃতজ্ঞ” ডেনমার্ক ’(Trump)
ডেনমার্ককে “অকৃতজ্ঞ” আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রই গ্রিনল্যান্ড রক্ষা করেছিল। “আমরা তখন গ্রিনল্যান্ড ফিরিয়ে দিয়েছিলাম—কী বোকামিই না করেছিলাম,” মন্তব্য করেন তিনি।
ইউরোপ ও ন্যাটোকেও কড়া ভাষায় আক্রমণ ’(Trump)
ইউরোপ ও ন্যাটোকেও কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। অভিবাসন, নিরাপত্তা ও অর্থনৈতিক নীতিতে ইউরোপ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। ন্যাটো প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র একাই প্রায় সব খরচ বহন করত, যা তিনি বদলে দিয়েছেন।
আরও পড়ুন: SSC Pannel: SSC-র একাদশ-দ্বাদশ প্যানেলে রাতারাতি সংশোধন, অভিজ্ঞতার নম্বর নিয়ে জোর বিতর্ক
যুক্তরাষ্ট্রের কারণে টিঁকে আছে কানাডা ’(Trump)
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে ট্রাম্প বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের কারণে টিকে আছে।” সব মিলিয়ে, দাভোসে ট্রাম্পের এই ভাষণ নতুন করে যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্কের উত্তেজনা বাড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা।



