Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গাজা ভূখণ্ড নিজেদের দখলে নিতে ইজরায়েল মঙ্গলবার থেকে আরও তীব্র করেছে হামলা(Israel Hamas Conflict)। শুধু আকাশপথ নয়, এ বার স্থলবাহিনীও গাজার গভীরে প্রবেশ করেছে। গাজাবাসীদের উদ্দেশে ইজরায়েলি সেনার হুঁশিয়ারি— “গাজা ছাড়ো!”। ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
ক্রমবর্ধমান মৃতের সংখ্যা (Israel Hamas Conflict)
মঙ্গলবার পর্যন্ত হামলায় নিহতের সংখ্যা ছিল প্রায় ৮০(Israel Hamas Conflict)। বুধবার নতুন করে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মেডিক্যাল সূত্রে জানা যায়। ফলে মোট মৃতের সংখ্যা ১১০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও যথেষ্ট।
ইজরায়েলের অবস্থান
হামলার কথা স্বীকার করে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেন, “পণবন্দিদের মুক্তি ও হামাসের পরাজয় নিশ্চিত করার জন্য এই অভিযান চলছে(Israel Hamas Conflict)। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানা হচ্ছে। জ্বলছে গাজা।” প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও জানিয়ে দিয়েছেন, হামাসের শেষ ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

আরও পড়ুন : Modi On Nuclear Threat : নতুন ভারত পরমাণু হুমকির ভয় পায় না, জন্মদিনে মধ্যপ্রদেশের সভায় বললেন মোদি
সাধারণ মানুষের ওপর ভয়াবহ প্রভাব
যদিও ইজরায়েলের (Benjamin Netanyahu) দাবি সন্ত্রাসবিরোধী অভিযান, তবু অভিযোগ উঠছে গাজায় সাধারণ মানুষের মৃত্যু ঘটছে সবচেয়ে বেশি(Israel Hamas Conflict)। গাজার মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাতভর বোমাবর্ষণে শহর কেঁপে উঠেছে। গাজার বাসিন্দা মায়সার আল আদওয়ান বলেন, “সারা রাত ঘুমোতে পারিনি। আমাদের মাথার উপর বিস্ফোরণ হচ্ছে। সবাই ভয়ে পালাচ্ছেন।”
ইয়েমেনেও ক্ষেপণাস্ত্র হামলা
শুধু গাজ়াই নয়, ইজরায়েলি সেনার নিশানায় রয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীও(Israel Hamas Conflict)। মঙ্গলবার ইয়েমেনের হোদেদা বন্দরে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে হামলার আগে বন্দর খালি করার নির্দেশ দিয়েছিল ইজ়রায়েল। বুধবার নতুন হামলার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন : Khalistan Movement : কানাডায় ভারতীয় কনস্যুলেটকে ‘অবরোধ’! নতুন করে শুরু খালিস্তানি আন্দোলন
আন্তর্জাতিক প্রতিক্রিয়া(Israel Hamas Conflict)
জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক মহল ইজরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। অভিযোগ উঠেছে, নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইন অমান্য করে গাজায় গণহত্যা চালাচ্ছে। যদিও এসব অভিযোগ উপেক্ষা করে ইজরায়েল অভিযান চালিয়ে যাচ্ছে।
আতঙ্কে গাজার মানুষ
মঙ্গলবার রাতভর বিমান হামলা ও গোলাগুলির শব্দে বারবার কেঁপে ওঠে গাজা শহর(Israel Hamas Conflict)। শেষ সম্বলটুকু আঁকড়ে নিরাপদ স্থানের খোঁজে ছুটছেন বাসিন্দারা। আতঙ্কের সেই চিত্র ফুটে উঠেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ছবিতে।


