Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ ব্যাশ লিগ থেকে বিদায় নিলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম, যোগ দেবেন পাকিস্তানের জাতীয় শিবিরে (Babar Azam)।
জাতীয় দলের শিবিরে ডেকে মান বাঁচল বাবরের? (Babar Azam)
পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে নিয়ে পাকিস্তান দলের সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশপ্রমাণ। এক সময় তাঁর সমর্থকরা তাঁকে তুলনা করতো বিরাট কোহলির সঙ্গে। কিন্তু বিরাট আজও নিজের ধারাবাহিকতা একই ভাবে ধরে রেখেছেন কিন্তু অন্যদিকে বাবরের ফর্ম দিন-দিন পড়েছে। প্রথমে তাঁকে অধিনায়কত্ব থেকে সরানো এবং পরে জাতীয় দল থেকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে নিজের ফর্মের জন্য সমলাচিত হতে হয়েছে তাঁকে (Babar Azam)।
সব জায়গায় সমলাচিত হওয়ার পর নিজেকে প্রমাণ করার জন্য বিগ ব্যাশ লিগকে বেছে নিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার বাবর। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে তাঁর। সেখানেও তাঁকে পড়তে হয়েছে ব্যর্থতার কবলে। টি-টোয়েন্টি ফরম্যাটে টেস্টসুলভ ব্যাটিংয়ের জন্য ধেয়ে এসেছে কটাক্ষ। মাঠের মধ্যেই স্টিভ স্মিথের থেকে ‘অপমানিত’ হতে হয়েছে তাঁকে। এমনকি ট্রফি জিততে বাবরকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দেন প্রাক্তন অজি তারকা মার্ক ওয়া। তবে তার আগে নিজেই দল ছাড়লেন বাবর। পাকিস্তান দল প্রস্তুতি শিবিরে ডাকায় বিবিএল ছেড়ে দেশে ফিরলেন তিনি। অনেকেই প্রশ্ন তুলছে খারাপ ফর্মে থাকা বাবরের মান বাঁচাতেই কি জাতীয় শিবিরে ডাক পাকিস্তানের?
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সব দলই নিজের শেষ মহড়া সেরে নিচ্ছে। বিশ্বকাপের আগে সেই মতো ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে এবং বিশ্বকাপের আগে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাবরের। তাই বাধ্য হয়েই বিবিএল মাঝপথে ছেড়ে দেশে ফিরছেন তিনি। তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিরে যেতে হচ্ছে। তবে কোচ এবং সতীর্থদের সঙ্গে এখানে কাটানো সময় খুবই উপভোগ করেছি। সমর্থকদেরও ধন্যবাদ (Babar Azam)।’

আরও পড়ুন: Amit Shah: ফের রাজ্য সফরে অমিত শাহ, কোথায় সভা করবেন?
সমর্থকদের একাংশের মতে বাবরের দল ছাড়ায় সাপে বর হয়েছে সিডনি সিক্সার্সের। বাবরের খারাপ ফর্মের হাত থেকে রেহাই পেয়েছে দল বলেই অনেকে সমর্থকদের মত। ১১ ইনিংসে মাত্র ২.৪৪ গড়ে ২০২ রান করেছেন বাবর। ১০৩ স্ট্রাইক রেট, যা মোটেও টেস্টসুলভ নয়। বারবার অজি পিচে বিপক্ষ বোলারদের সামনে তাঁকে অসহায় লেগেছে আর সেই কারণেই ক্রিজে স্মিথ চাননি স্ট্রাইক বাবরের কাছে যাক। যে কারণে সিঙ্গেলস নিতে অস্বীকার করে দেন স্মিথ। যার পর বাবরের মুখে বিরক্তির ছাপ ধরা পড়ে। ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনকেও অগাষ্ট করেন এই পাক ব্যাটার। আর এইসব কারণেই অনেক ক্রিকেটারদের মতে বাবরকে দেশে জাতীয় দলের শিবিরে ডেকে বাবরের মান বাঁচিয়েছে পাকিস্তান (Babar Azam)।


