Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রেমে প্রত্যাখ্যান। প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নিতে ভয়াবহ চক্রান্ত। অন্ধ্রপ্রদেশের এক মহিলার বিরুদ্ধে উঠল অভিযোগ। HIV দূষিত রক্ত প্রাক্তন প্রেমিকের স্ত্রীর শরীরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে এক নার্স সহ গ্রেফতার চার(Andhrapradesh)।
বন্ধুকে নিয়ে ষড়যন্ত্র (Andhrapradesh)
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার মূল চক্রী বি বোয়া বসুন্ধরা পেশায় নার্স। তিনি কুর্নুলের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর বন্ধু এক বেসরকারি হাসপাতালের নার্স কোঙ্গে জ্যোতি ও তাঁর দুই ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করেন।
HIV-দূষিত রক্ত জোগাড়
পিটিআই সূত্রে খবর, বসুন্ধরা প্রাক্তন প্রেমিকের বিয়ে মানতে পারেননি। তাই প্রাক্তন প্রেমিক ও তাঁর স্ত্রীকে সাজা দিতে এক ভয়ঙ্কর ছক কষেন। নার্স বসুন্ধরার প্রাক্তন প্রেমিক ও তাঁর স্ত্রী দুজনেই পেশায় চিকিৎসক। বন্ধু কোঙ্গে জ্যোতির সহায়তায় HIV-দূষিত রক্ত জোগাড় করেন বসুন্ধরা।
পরিকল্পনা করে ষড়যন্ত্র (Andhrapradesh)
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এক সরকারি হাসপাতালে HIV-র চিকিৎসা করাতে আসা রোগীর দেহ থেকে রক্ত সংগ্রহ করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করেন জ্যোতি ও বসুন্ধরা। এর পরেই ওই দূষিত রক্ত প্রাক্তন প্রেমিকের স্ত্রীর শরীরে প্রবেশ করানোর ষড়যন্ত্র করেন।
ষড়যন্ত্রের রূপায়ন (Andhrapradesh)
স্কুটিতে করে ডিউটিতে যাওয়ার সময়ে প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা মারে কোঙ্গে দুই ছেলে। এরপর আহত প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে যান বসুন্ধরা ও কোঙ্গে। অটোতে তোলার সময়ে আহত চিকিৎসকের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে অভিযুক্তরা HIV ভাইরাস প্রবেশ করিয়ে দেন বলে অভিযোগ। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলে বসুন্ধরা ও কোঙ্গে সেখান থেকে চম্পট দেন।
আরও পড়ুন: Mamdani: আমেরিকাজুড়ে ব্যাপক তুষারঝড় : নিউইয়র্কে শহরবাসীর পাশে নতুন মেয়র মামদানি
অভিযুক্ত চারজন গ্রেফতার (Andhrapradesh)
৯ জানুয়ারির এই ঘটনা ঘটে। ওই মহিলা চিকিৎসকের স্বামী ১০ জানুয়ারি কুর্নুল টাউন পুলিশ স্টেশনে অভিযোগ করেন। তদন্তের পর ২৪ জানুয়ারি অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ধারা ১২৬(২), ১১৮(১), ২৭২ এবং ৩(৫)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।



