Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষা এলেই জলমগ্ন হয়ে (Ghatal Master Plan) পড়ে ঘাটাল। বাড়তে থাকে বন্যা, জলজনিত সমস্যা। চলতি বছরও পুরসভা এলাকার একাধিক জায়গায় জল জমে থাকার অভিযোগ রয়েছে। এই দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আর্থিক ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, প্রকল্পের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ (Ghatal Master Plan)
মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রকল্পের অর্থের ৫০ শতাংশ কেন্দ্র (Ghatal Master Plan) এবং বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে। অর্থাৎ এতদিন যে কাজ থমকে গিয়েছিল, রাজ্যের সহায়তা না পাবার কথা বারবার বলতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই অভিযোগ ঘুচল শেষমেষ। বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত তহবিল থেকেও অর্থ পাওয়ার কথা রয়েছে। জমি অধিগ্রহণের কাজ এগিয়ে নিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যও জানিয়েছেন তিনি।
আর্থিক সাহায্য দেবার কথা মুখ্যমন্ত্রীর (Ghatal Master Plan)
ঘাটালের বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য আরও কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। প্লাবিত অঞ্চলে থাকা কাঁচা বাড়িগুলির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। যাঁরা এখনও আবাস প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Baby Food: মায়ের দুধের বিকল্প নয় বেবিফুড, প্যাকেটেই লেখা থাকতে হবে স্পষ্ট করে
কৃষকদের জন্যও বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় কৃষকদের নাম নথিভুক্ত করতে শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে।


