Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টিতে দল ভাল খেললেও, গৌতম গম্ভীরের কোচিংয়ে টেস্টে ভারতের ফল খুব খারাপ। এক দিনের দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি (BCCI)।
শেষ হতে চলেছে গম্ভীর যুগ? (BCCI)
ভারতীয় ক্রিকেটের অন্দরে গৌতম গম্ভীরকে নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তাঁর আমলে ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ভারতীয় দলকে আর তারপর থেকেই প্রশ্ন জাগছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কি চাকরি যেতে চলেছে গৌতম গম্ভীরের? বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে দল। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে গম্ভীর শিবির। টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হলেও টেস্টে বারবার ব্যর্থতার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। এমনকি ভারতের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজও নিউ জিল্যান্ড যেতে গম্ভীরের আমলে। আর যতদিন এগোচ্ছে ততই জল্পনা বাড়ছে গম্ভীরকে নিয়ে। এই আবহে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া (BCCI)।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি রয়েছে। সাইকিয়া বলেছেন, ‘আমাদের একটা ক্রিকেট কমিটি রয়েছে। সেখানে প্রাক্তন ক্রিকেটারেরা রয়েছেন। তাঁরাই সিদ্ধান্ত নেন। দল নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচক কমিটিও রয়েছে। তাঁরাও যোগ্যতা প্রমাণ করে এই দায়িত্ব পেয়েছেন। তাই সিদ্ধান্ত নেওয়ার লোক আমি নই। তাঁরা সব বিষয়ে আলোচনা করবেন। তার পর সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়োর তো কিছু নেই।
আরও পড়ুন: Union Budget: বাজেট প্রস্তুতির আগেই বড় চ্যালেঞ্জ: বৃদ্ধির গতি বজায় রেখে ঘাটতি কমানোয় নজর
এর সাথে তিনি জানিয়েছেন ভারতের মতো দেশে দল খারাপ ফল করলে সেটা নিয়ে সমালোচনা হবে। কারোর মুখ তো বোর্ড বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ‘১৪০ কোটি লোকের দেশ। প্রত্যেকেই ক্রিকেটের বিশেষজ্ঞ। প্রত্যেকের মতামত আছে। গণতান্ত্রিক দেশে তো কারও মুখ বন্ধ করতে পারি না। সংবাদমাধ্যমেও নানা রকম জল্পনা চলেছে। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারেরাও নিজেদের মতামত দিচ্ছেন। এতেই তো সমাজমাধ্যম ভরে গিয়েছে।’ তাঁর কথা থেকে স্পষ্ট এই বিষয়ে বোর্ড বাইরের কোনও কথায় কান দিতে নারাজ। তাড়াহুড়ো করার কোনও পরিকল্পনা নেই, যা সিদ্ধান্ত হবে তা বোর্ডের ভিতরে আলোচনার পর হবে (BCCI)।


