Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার। ফলে দলে পরিবর্তন করতে বাধ্য হলেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমান (Jurrien Timber)।
চোটের থাবা ডাচ শিবিরে (Jurrien Timber)
সবসময় যে পরিকল্পনা মাফিক কাজ হবে এমনটা হয় না। জীবন যেমন অনিশ্চিত ঠিক তেমনই অনিশ্চিয়তায় ভরা ক্রীড়া জগৎ। বিশ্বকাপ শুরু হতে যেখানে আর মাত্র দুই দিন বাকি, সব দল নিজেদের শেষ মহড়া সেরে নিচ্ছে সেখানে ডাচ শিবিরে বড় ধাক্কা। যার কারণে চিন্তার ভাঁজ পড়ল কোচের কপালে (Jurrien Timber)।
এর আগেও চোটের কারণে দুই মাস থাকতে হয়েছিল মাঠের বাইরে। সুস্থ হয়ে নেমেছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৩০ মে। সেখানেও গ্রাস করে তাঁকে হতাশা। এবার সেই দুঃখ যেন বেড়ে গেল বহু গুণ। কুঁচকির চোটের কারণে ফিফা বিশ্বকাপ থেকে তারকা ডিফেন্ডার ছিটকে যাওয়ায় উদ্বেগ বাড়ল সমর্থকদের। সোমবার রাতে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। এখন প্রশ্ন টিম্বারের বিকল্প কে হবেন?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা জানিয়েছিলেন, টিম্বার সম্পূর্ণ ফিট খেলার জন্য। PSG-র বিরুদ্ধে ওই ম্যাচে ৬৬ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন তিনি। কিন্তু নেদারল্যান্ডসের হয়ে খেলা নিয়ে তৈরি হচ্ছিল সংশয় আর সেটাই সত্যি হল। ছিটকে গেলেন তিনি বিশ্বকাপ থেকে (Jurrien Timber)।

নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘টিম্বার এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাই মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করে এই ডিফেন্ডারকে বিশ্বকাপে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজবেকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পরে টিম্বার নিউ ইয়র্কে নেদারল্যান্ডসের প্রাক-প্রস্তুতি শিবির ছেড়ে ফিরে যাবেন দেশে।’
আরও পড়ুন: Dhamaal 4: বক্স অফিসে ধামাল-আলফা সংঘর্ষ! মুক্তির তারিখে আবার বদল?
টিম্বারের পরিবর্তে ডাচ দলে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সি ফুটবলার লুটশারেল গেরট্রুইডা। জার্মানির টিম লাইপজিগের ফুটবলার লুটশারেল। লুটশারেল মূলত রাইট ব্যাক। তবে প্রয়োজনে সেন্টার ব্যাক অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও ভূমিকা পালন করতে পারেন তিনি। জাপানের বিরুদ্ধে ১৪ জুন ম্যাচ দিয়ে ডাচদের বিশ্বকাপ অভিযান শুরু হতে চলেছে। তাদের বাকি দুটি ম্যাচ রয়েছে সুইডেন এবং তিউনিসিয়ার সঙ্গে (Jurrien Timber)।


