Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে বাকি কোনও ব্যাটার দাঁড়াতে না পারলেও একা লড়াই চালিয়ে যান শিবম দুবে (Shivam Dube)।
গম্ভীরকে বার্তা শিবম দুবের? (Shivam Dube)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতের হার হলেও প্রসংশা পাচ্ছে শিবম দুবের ব্যাটিং। আর এই সাফল্যের কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন নিয়মিত দলে সুযোগ পাওয়াকে। ডাগ আউটে বসে না রাখিয়ে নিয়মিত তাঁকে খেলানোরই বার্তা দিলেন এইদিনের ম্যাচে (Shivam Dube)।
বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন শিবম। শেষ পর্যন্ত মাত্র ২৩ বলে ৬৫ রান করে ড্রেসিং রুমে ফেরেন তিনি। যদিও ম্যাচ হারতে হয় ভারতকে আর দুর্ভাগ্যবশত রান আউট হন শিবম। তিনি থাকলে ম্যাচের ছবি অন্যরকমও হতে পারতো বলেই মনে করছেন অনেকে। তাঁর ৬৫ রানের ইনিংসে রয়েছে ৭টি ছয় ও ৩টি চার। এরপর তিনি জানান নিয়মিত ম্যাচ খেলেত পেরে তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন এবং সেই মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছে। তাঁর ১৫ বলে অর্ধশতরান টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটারদের দ্রুততম হাফ-সেঞ্চুরির তালিকায় তৃতীয়।

শিবম বলেন, ‘আমি এখন নিয়মিত ম্যাচ খেলছি বলে আমার মানসিকতা আরও উন্নত হচ্ছে। আমি বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং করছি। তাই জানি কী হতে চলেছে এবং বোলারেরা আমাকে কী বল করতে পারে। এটাই আমার ব্যাটিংয়ের মূল চাবিকাঠি, এবং বোলিংয়েরও। গৌতি (গৌতম গম্ভীর) ভাই এবং সূর্যর (সূর্যকুমার যাদব) জন্য আমি বল করার সুযোগ পাচ্ছি।’
এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে শিবম বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করেছি। তবে আর একটা বিষয় আছে। আমি বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই সুযোগ পাচ্ছি। ম্যাচে সব কিছুই করছি। একেই অভিজ্ঞতা বলে। সেই অভিজ্ঞতা এখন আমার ঝুলিতে আসছে ফলে সব কিছু সঠিক পথেই এগোচ্ছে (Shivam Dube)।’

আরও পড়ুন: Amazon: অ্যামাজনে আবারও বড় ছাঁটাই: ‘প্রজেক্ট ডন’ ঘিরে বিতর্ক, প্রভাব পড়ছে ভারতেও
তিনি জানান নিজেকে আজও পরিণত করতে কঠোর পরিশ্রম করছেন তিনি। শিবম বলেন, ‘সবাই নিজেকে আপগ্রেড করে। আমার জন্যও সেটা খুব গুরুত্বপূর্ণ। আগে যা ছিলাম, তেমনটাই থেকে যেতে পারি না। পরের ম্যাচে আরও একটু ভাল এবং চতুর হওয়ার চেষ্টা করি। শিখছি কীভাবে কৌশলী হতে হয় এবং আমার শক্তির জায়গাগুলো কোথায় ব্যবহার করা যায়। দলের চাহিদা অনুযায়ী স্পিনারদের আক্রমণ করা এবং মিডল ওভারে স্ট্রাইক রেট বাড়িয়ে দেওয়াই আমার কাজ।’
ব্যাটিংয়ের সময়ের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘তখন কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। আমার সহজাত প্রবৃত্তিই কাজ করছিল। ভেবেছিলাম স্পিনারদের মারা কঠিন হবে। সোধি ভাল বল করছিল। কিন্তু জানতাম ও নিজে কিছুটা ভয়ে আছে এবং খারাপ বল দেবেই। তার জন্য প্রস্তুত ছিলাম। সেই সময় আধিপত্য বিস্তার করতে চেয়েছিলাম এবং সেটা করতে পেরেছি (Shivam Dube)।’


