Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলের একদিকে যেমন খারাপ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তেমন ম্যাচের মাঝে বিরতিতে ছুটি কাটানো নিয়েও পড়তে হচ্ছে প্রশ্নের মুখে (Steve Smith)। এর মধ্যে আবার অভিযোগ উঠছে ইংল্যান্ড দল নাকি অতিরিক্ত মদ্যপান করেছে এই ছুটিতে।
বিতর্কের মাঝে মুখ খুললেন স্মিথ (Steve Smith)
অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলকে ঘিরে যাবতীয় সমালোচনার মধ্যেই তাঁদের পাশে দাঁড়ালেন স্মিথ (Steve Smith)। ইংল্যান্ড দল যখন সমালোচনায় জর্জরিত সেই অবোধে স্টিভ স্মিথ বিপক্ষের পাশে দাঁড়িয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নুসায় ইংল্যান্ড দলের বিরতির সময় মদ্যপান ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে স্মিথ জানালেন, বিষয়টি তিনি কিছুটা হলেও বুঝতে পারছেন।
এই ছুটি কাটানোর সময় ইংল্যান্ড দল অতিরিক্ত মদ্যপান করেছেন বলে দাবি করে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান মিডিয়া। এই সিরিজে খারাপ পারফর্ম করার কারণে এই খবর নিয়ে আরও তীব্র হয় জল্পনা। বক্সিং ডে টেস্টে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ আর তার আগে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন স্মিথ। তিনি নিজের মতো করে বিষয়টি খোলসা করে জানান ইংল্যান্ড ম্যাচের মাঝে ক্রিকেট থেকে কিছুটা দূরে সরে যেতে চাইছিল বলেই তিনি বুঝতে পেরেছেন।

এমসিজি টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, ‘কেউ যখন হারতে থাকে, তখন সব সময় তার ওপরেই লাইমলাইট থাকে। খুব ছোট বিষয়কেও বড় করে দেখানো হয়। ওদের জন্য খারাপ লাগছে আমার। এটা খুব কঠিন সময়। ওরা এমন একটা দেশে রয়েছেন, যে দেশটা ঘোরাঘুরি করেও কিছুটা উপভোগ করা যায়। তার ওপর যখন মাঝে বড় বিরতি থাকে, তখন সেই দেশটাকে একটু উপভোগ করাও স্বাভাবিক। আর ওদের ক্ষেত্রে বিরতিটা বেশ লম্বা ছিল।’
আরও পড়ুন: Netaji Remains: ৮০ বছর পর কি অবশেষে শেষ হচ্ছে নেতাজি রহস্য?
তিনি আরও যোগ করেন, ‘কিছু মন্তব্য আমি শুনেছি। কিন্তু কখনও কখনও ক্রিকেট থেকে দূরে সরে এসে মাথা থেকে সবটা ঝেড়ে ফেলতে হয়। একটু বিশ্রাম নেওয়াও জরুরি। মনে হয় ইংল্যান্ড সেই পথটাই বেছে নিতে চেয়েছিল, আর সেটা যুক্তিসঙ্গত।’
তবে স্মিথ স্পষ্ট করেন, তিনি ইংল্যান্ড দলের মানসিক অবস্থা বা তাঁদের সিদ্ধান্ত নিয়ে এর বেশি মন্তব্য করতে রাজি নন। তবে তাঁর মতে, ‘দুটো টেস্ট হারার পর যদি দীর্ঘ বিরতি থাকে, তখন কখনও কখনও ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে গিয়ে নিজেকে রিফ্রেশ করে নেওয়া ভাল উপায় হতে পারে (Steve Smith)।’


