Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের, ব্যবধান ৪-১ (Ishan Kishan)।
ভারতের দাপুটে সিরিজ জয় : আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ হিসেবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। পাঁচ ম্যাচের সিরিজে ৪–১ ব্যবধানে কিউয়িদের হারিয়ে সিরিজ জেতে ভারত। চতুর্থ ম্যাচে নিউ জিল্যান্ড ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে দাঁড়াতে পারলো না ভারতের সামনে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ৪৬ রানে জয় পায় ভারত।

টসে জিতে সূর্যকুমার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বাকি চার ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হলেন সঞ্জু। যার পর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। অভিষেক শর্মাও ফিরে যান দ্রুত কিন্তু ভারতের স্কোর বোর্ড এগোতে থাকে ঝড়ের গতিতে। ঈশান কিষাণ রেয়াত করেননি কোনও বোলারকেই। আগ্রাসী ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড বোলারদের তখন দিশেহারা অবস্থা। মাত্র ৪৩ বলে ১০৩ রান করে দুরন্ত শতরান হাঁকান ঈশান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১০টি ছয়। ঈশানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ২৭১ রানের বিশাল স্কোর (Ishan Kishan)।
ঈশানের যোগ্য সঙ্গ দিলেন অধিনায়ক সূর্য। বিশ্বকাপের আগে সূর্যোদয় ভারতকে স্বস্তিতে রাখবে। ৩০ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংসে রয়েছে একাধিক অনবদ্য শট। এরপর হার্দিক নিজের মেজাজে ১৭ বলে করেন ৪২, রানের গতি তখন টপ স্পিডে ছুটছে।

আরও পড়ুন: Content Creator Lab: চাকরির গণ্ডি ভেঙে জেন জির ভবিষ্যৎ গড়ছে কন্টেন্ট ক্রিয়েশন!
২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে নিউ জিল্যান্ড উইকেট হারায়। ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন। রচিন রবীন্দ্র ১৭ বলে ৩০ রান করে তাঁকে সঙ্গ দেন। দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেটা ব্যর্থ হয়। অর্শদীপ সিং দুরন্ত বোলিং করে ৫ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৩টি এবং বরুণ চক্রবর্তী তুলে নেন ১টি উইকেট। শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড ১৯.৪ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায়, আর ৪৬ রানের জয়ে সিরিজ সমাপ্তি করে গম্ভীর ব্রিগেড।



