Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ছেলে অর্জুনের জন্য শচীনের পোস্ট মন ছুঁয়ে গেল ক্রিকেট ভক্তদের (Sachin Tendulkar)।
অর্জুনের পারফরম্যান্স নজর কাড়ল (Sachin Tendulkar)
‘সবচেয়ে শক্তিশালী দুই যোদ্ধা হলো- ধৈর্য এবং সময়।’ এই বিখ্যাত উক্তিটি লিও টলস্টয়ের। যে কোন প্রতিভাকে তাঁর নিজের জায়গা প্রমাণ করতে গেলে অপক্ষা করতে হয় সুযোগের এবং সেই সুযোগ সঠিক ব্যবহারের। অপেক্ষার ফল অবশ্যই যে পাওয়া যায় সেটা বারবার প্রমাণ মিলেছে। কিন্তু সেই অপেক্ষার সময় যদি নিজের পরিশ্রম না করে শুধু সময়ের অপেক্ষা করা হয় তবে সেই কাঙ্খিত ফল মেলার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এমন উদাহরণ রয়েছে ক্রিকেটেও (Sachin Tendulkar)।
ভারতীয় ক্রিকেটে যিনি সর্বোচ্চ আসনে রয়েছেন তিনি শচীন তেন্ডুলকর। ভারতীয় ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন, এমন কোনও রেকর্ড নেই যা তিনি নিজের নামে করেননি। ক্রিকেটের ঈশ্বর আর তাঁকে নিয়ে বরাবরের উন্মাদনা থেকেছে তুঙ্গে। আর শচীনের ছেলে যখন ক্রিকেটে এসেছেন তাঁকে নিয়ে তো চর্চা চলবেই। তবে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিস্তর।
বারবার এই কথাও শুনতে হয়েছে যে শচীনের কারণেই তিনি সুযোগ পেয়েছেন। এরপর মুম্বই দলেও সুযোগ পান। পরে ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছাড়েন এবং আইপিএল-এও। তবে ২০২৬ আইপিএল-এ তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে সেখানেই তাঁদের শেষ ম্যাচে অভিষেক হয় অর্জুনের (Sachin Tendulkar)।

শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে LSG-র শেষ ম্যাচ ছিল আর সেই ম্যাচে ঋষভ পন্থরা হেরে গেলেও নিজের পারফরম্যান্স দিয়ে ছাপ রেখে গেলেন অর্জুন তেন্ডুলকর। ম্যাচ শেষে অর্জুনকে নিয়ে আবেগ ঘন পোস্ট করেন শচীন তেন্ডুলকর।
সোশ্যাল মিডিয়ায় শচীন লেখেন, ‘খুব ভাল খেলেছ অর্জুন। এই পুরো মরশুমে যেভাবে নিজেকে সামলে রেখেছ, তাতে আমি গর্বিত। নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রেখেছ, ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছ এবং সুযোগের অপেক্ষায় থেকেও ইতিবাচক থেকেছ। ক্রিকেট শুধু দক্ষতার নয়, ধৈর্যেরও পরীক্ষা নেয়। আজ তুমি দুটোই দারুণভাবে সামলেছ।
এর সঙ্গে মাস্টার ব্লাস্টার আরও যোগ করেন, ‘পা মাটিতে রেখো এবং সবসময় যেমন খেলাটাকে ভালবেসেছো, তেমনই ভালবেসে যাও। সবসময় তোমার পাশে আছি।’ আইপিএল থেকে প্লে-অফের দৌড়ে আগেই ছিটকে গেছিল এলএসজি। শেষ ম্যাচে সুযোগ পান অর্জুন। ব্যাট হাতে ৫ রান করলেও তিনি বল হাতে অবদান রাখেন।
আরও পড়ুন: Gift Nifty: গিফ্ট নিফটির ইঙ্গিতে বড় দৌড় স্টক মার্কেটের?
চার ওভার বল করে শচীন পুত্র ৩৬ রান দিয়ে নেন একটি উইকেট। যদিও তাঁর উইকেট আগেই আসতো যদি না ঋষভ পন্থ একটি সহজ ক্যাচ মিস করতেন। তাঁর ইকোনোমি রেটও ছিল দলের অন্য বোলারদের থেকে অনেক কম। আবার খেলার শুরুতে ঋষভ পন্থ যদি প্রভসিমরন সিংয়ের ক্যাচ না মিস করতেন তবে ম্যাচের ফলাফলও অন্যরকম হতে পারত। শেষ পর্যন্ত দুর্দান্ত ইয়র্কারে তিনি ফেরান প্রভসিমরনকে। এখন দেখার তিনি নিজের দক্ষতা আরও কতদূর এগিয়ে নিতে পারেন তবে এই ম্যাচে তিনি আশা জাগিয়েছেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে (Sachin Tendulkar)।


