Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিডিটাল: এসআইআর নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা। এই আবহেই সোমবার রাজধানীতে জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল সুপ্রিমো।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! (Mamata Banerjee)
রাজ্যে চলা এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে শাসকদলের নেত্রীবৃন্দ। নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়ে হাফ ডজন চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:Budget IT: আয়করে নামমাত্র জরিমানায় রিটার্ন সংশোধন, ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন
কমিশনের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্বমূলক আইনের বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি। কিন্তু তার কোনও সদুত্তর পাননি। তাই এবার এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবারি দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা।
ভোটার তালিকা নিয়ে সংঘাত চরমে
তার আগেই তৈরি হল চরম দ্বন্দ্বের আবহাওয়া। জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারি বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বিষয়টি প্রকাশ্যে এসেছে। আগামী বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এসআইআর নিয়ে আগেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়েন এবং সাংসদ মহুয়া মৈত্রর দায়ের করা মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন:Union Budget: নবম বাজেটে ইতিহাস গড়লেন নির্মলা: পরিকাঠামো খাতে মূলধনী ব্যয় বৃদ্ধির পরিকল্পনা
আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দায়ের করা এসআইআর নিয়ে মামলার শুনানিও হতে পারে। আগামীকাল অর্থাৎ সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেই দিকেই এখন তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।


