Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স আগেই ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে, এবার বিশ্বকাপের শুরুতে আরও এক পেসারকে পাবে না অজি শিবির (Josh Hazlewood)।
বিশ্বকাপের শুরুতে দলে নেই হ্যাজেলউড (Josh Hazlewood)
পাকিস্তানের কাছে সিরিজ হারের লজ্জা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানে পাকিস্তানের কাছে তিনটে ম্যাচেই হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তার মধ্যে অজি শিবিরের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন কামিন্স এবার বিশ্বকাপের শুরুতে থাকবেন না হ্যাজেলউড (Josh Hazlewood)।
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড সোমবার এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন জশ হ্যাজেলউডকে বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে না। তিনি সিডনিতে রয়েছেন। পাকিস্তান যাননি দলের সঙ্গে। পাকিস্তান সিরিজ শেষ করে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়া। সেখানে ১১ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি তিন ম্যাচে ওমান, শ্রীলঙ্কা ও জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও শ্রীলঙ্কাতেই খেলবে তারা। সেখানেও দলের সঙ্গে যাবেন না হ্যাজেলউড।

সংবাদমাধ্যমকে টনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, দলের সঙ্গে যাওয়ার বদলে যদি হ্যাজেলউড অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকে তা হলে ও আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কারণ, এখানকার পরিবেশ ওর পরিচিত। হ্যাজেলউডকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না। সম্পূর্ণ সুস্থ হলে তবেই ওকে খেলানো হবে।’ তাঁর কথা থেকে স্পষ্ট, হ্যাজেলউড বিশ্বকাপের নক আউটেও খেলতে পারবেন কি না, তার কোনও নিশ্চিয়তা নেই।
আরও পড়ুন: Books For All: বাস কন্ডাক্টর থেকে পদ্মশ্রী, বিনামূল্যের লাইব্রেরি থেকেই জন্ম সত্যিকারের শিক্ষা
দীর্ঘ দিন ধরে চোটে ভুগছেন হ্যাজেলউড। চোটের কারণে অ্যাশেজ সিরিজ তিনি খেলতে পারেননি। এখনও পুরো সুস্থ হতে পারেননি তিনি। চোটের কারণে অ্যাশেজ সিরিজে একটি মাত্র টেস্ট খেলতে পেরেছিলেন তিনি। বিশ্বকাপের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এখন দেখার শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে খেলতে পারেন কিনা (Josh Hazlewood)।


