Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা বনাম লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অঙ্গকৃষ রঘুবংশীর আউট নিয়ে চলছে জোর বিতর্ক (Angkrish Raghuvanshi)।
অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে রঘুবংশী (Angkrish Raghuvanshi)
ক্রীড়া ক্ষেত্রে এমন অনেক সময় কিছু ঘটনা ঘটে যার রেশ থেকে যায় ম্যাচ শেষ হওয়ার পরে। মাঠের সেই ঘটনা নিয়ে আলোচনার ঝড় চলতে থাকে পাড়ার রোয়াক থেকে অফিসের টেবিলে কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে যায়। আইপিএল-এর ম্যাচ আর সেটা নিয়ে চর্চা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এবার চর্চায় সেই টূর্ণামেন্টের একটি বিতর্কিত আউট। যে আউটের জেরে জরিমানার মুখে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে অঙ্গকৃষ রঘুবংশী আউট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখানোর কারণে নাইট তারকার ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটু ডিমেরিট পয়েন্ট। আইপিএল কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতার এই তরুণ তারকা আচরণবিধির ২.২ ধারার আওতায় লেভেল ১ অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন।
ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা মাঠের পরিকাঠামো নষ্টের সঙ্গে সম্পর্কিত এই ধারাটি। রঘুবংশী এই অপরাধ স্বীকার করে নেওয়ার কারণে শুনানি। ঘটনাটি ঘটে কলকাতার ইনিংস চলাকালীন পঞ্চম ওভারে। তিনি তখন ৭ বলে ৯ রানে ব্যাট করছিলেন। প্রিন্স যাদবের বলে রান নেওয়ার সময় গ্রিন না করায় আবার তিনি ফিরে যাওয়ার জন্য ছোটেন নিজের ক্রিজের দিকে। সেই সময় সামি বল থ্রো করলে সেই বল পায়ে লাগে এবং ফিল্ডার আবেদন করলে টিভি আম্পায়ার আউট ঘোষণা করেন (Angkrish Raghuvanshi)।

আরও পড়ুন: EC Seize: বাংলায় রেকর্ড ধরপাকড়! ভোটের আগে ৫০০ কোটিরও বেশি মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করল কমিশন
আউট ঘোষণার কারণ রিপ্লে দেখে আম্পায়ার তাঁকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট দেন। কারণ অঙ্গকৃষ রঘুবংশী দৌড়নোর সময়ে নিজের পথ পরিবর্তন করেছিলেন বলে তাৎক্ষণিকভাবে মনে হয়। কিন্তু এই সিদ্ধান্তের পর শুরু হয় বিতর্ক। কারণ অনেকের মতেই তিনি এটা ইচ্ছাকৃতভাবে করেননি। এমন কি ধারাভাষ্যকাররাও বলতে থাকেন পুরো সিদ্ধান্তটাই গেল কেকেআর-এর বিরুদ্ধে।
আউট হওয়ার পর নিজের ক্ষোভ এবং হতাশা চেপে রাখতে পারেননি রঘুবংশী। মাঠেই আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং পরে ড্রেসিংরুমে ফেরার সময়ে ব্যাট ছুঁড়ে ফেলতে দেখা যায় আর সেই কারণেই তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে। তবে এই ম্যাচ জিতে কলকাতা প্লে-অফার দৌড়ে টিকে থাকল ঠিকই কিন্তু পথটা কঠিন (Angkrish Raghuvanshi)।


