Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এক সপ্তাহের মধ্যেই নতুন ইনিংস শুরু করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম সংস্করণে আমস্টারডাম ফ্লেমসের ‘মার্কি’ ক্রিকেটার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ২৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই নতুন প্রতিযোগিতা।
রাহানের কেরিয়ার (Ajinkya Rahane)
গত ৩০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন রাহানে। ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই মুহূর্তে ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে যুক্ত রয়েছেন তিনি।
অজিঙ্ক রাহানের প্রতিক্রিয়া (Ajinkya Rahane)
নতুন এই দায়িত্ব নিয়ে রাহানে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে এবং সব সময় তিনি মনে করেন এই খেলার প্রতি তাঁদেরও দায়িত্ব আছে। ইউরোপের ক্রিকেটের সামনে এখন নতুন সুযোগ এসেছে উল্লেখ করে তিনি জানান যে আমস্টারডাম ফ্লেমসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ভাবনা তাঁকে মুগ্ধ করেছে। তিনি কেবল একটি সফল দল গড়তেই চান না, বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে ইউরোপে ক্রিকেটকে আরও শক্ত জায়গায় নিয়ে যেতে চান।
রাহানের প্রশংসা (Ajinkya Rahane)
আমস্টারডাম ফ্লেমসের অন্যতম প্রতিষ্ঠাতা ও চিফ ক্রিকেট অফিসার স্টিভ ওয়া রাহানেকে স্বাগত জানিয়ে বলেছেন যে তাঁর মধ্যে প্রচুর দক্ষতা ও অপরিসীম ধৈর্য রয়েছে। কঠিন পরিস্থিতিতেও তিনি শান্ত থাকেন এবং দলকে দারুণভাবে নেতৃত্ব দিতে পারেন। আইপিএলে ২১২টি ম্যাচে ৫,৩৬৭ রান করা রাহানের প্রশংসায় ইটিপিএলের অন্যতম মালিক অভিষেক বচ্চন বলেন যে তাঁর মতো ক্রিকেটারের যোগদান শুধু আমস্টারডাম ফ্লেমস নয়, গোটা ইটিপিএলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Female Footballer: কেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিলেন দুই ফুটবলার?
ক্লাবের সিইও-র মন্তব্য
আমস্টারডাম ফ্লেমসের সিইও টিম থমাস এই চুক্তিকে ক্লাবের ইতিহাসে একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেছেন (Ajinkya Rahane)। উল্লেখ্য, ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জয়ের পাশাপাশি ২০২৫ ও ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বও সফলভাবে সামলেছেন অভিজ্ঞ এই ব্যাটার।



