Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Shamik Adhikary) ও ইউটিউবার শমীক অধিকারী, যিনি অনলাইনে ‘ননসেন’ নামে পরিচিত, তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন, শারীরিক অত্যাচার এবং বেআইনিভাবে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় কলকাতার বেহালা থানায় একটি এফআইআর দায়ের করেছেন এক তরুণী।
সম্পর্কের টানাপোড়েন (Shamik Adhikary)
অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী (Shamik Adhikary), অভিযুক্তের সঙ্গে তাঁর আগে পরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই পরিস্থিতি চরম আকার নেয় বলে দাবি তরুণীর। অভিযোগ, বেহালার একটি আবাসিক ফ্ল্যাটে তাঁকে জোরপূর্বক আটকে রাখা হয় এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় তাঁকে। মারধর, হুমকি এবং শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে।

একাধিক ধারায় মামলা রুজু (Shamik Adhikary)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বেআইনিভাবে আটকে রাখা, স্বেচ্ছায় আঘাত করা, নারীর শালীনতা লঙ্ঘন এবং ভীতি প্রদর্শনের মতো গুরুতর ধারায় তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং সেই মেডিকেল রিপোর্টে আঘাতের চিহ্ন মিলেছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন: West Bengal Budget 2026: আমরা কোর্টেও জিতি আমরা ভোটেও জিতি: বিরোধীদের পাল্টা দিলেন মমতা!
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্য যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।


