Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে সঞ্জুর জায়গায় ভারতীয় দলের হয়ে ওপেনে নেমেছিলেন ঈশান কিষান (Ishan Kishan)।
কেন সঞ্জুর জায়গায় ঈশান? (Ishan Kishan)
বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। এখন সবার নজর ভারতের প্রথম একাদশের দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে মোটামুটি ঈশান কিষাণের খেলা নিশ্চিত ছিল আর বিশ্বকাপের ম্যাচে প্রথম একাদশে তাঁর থাকা একপ্রকার স্পষ্ট। তবে জল্পনা বাড়ছিল সঞ্জুর দলে জায়গা পাওয়া নিয়ে। বিশ্বকাপের ম্যাচে প্রথম একাদশে সঞ্জুর জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিন ভারতের হয়ে ওপেন করতে নামেন ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা। ২০ ম্যাচে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে নিজের ওপেনে নামা নিয়ে মুখ খুললেন ঈশান (Ishan Kishan)।
বুধবার টসের সময় ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানাবেন ওপেন করতে নামবেন ঈশান ও অভিষেক। এর আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সঞ্জু। তাঁর ফর্মে ফেরার অপেক্ষা করছিলেন সমর্থকরা কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ওপেনে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি আর সেটা ভাল ভাবে নেয়নি টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই ঈশানের ওপেন করতে নামার অনুরোধ মেনে নেয় টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ শেষ হলে ঈশান বলেন, ‘আমি খুবই উত্তেজিত ছিলাম এই ম্যাচ নিয়ে। ইনিংস ওপেন করতে চেয়েছিলাম। এর আগে তিনে নেমেও ভালো ফর্মে ছিলাম। তবে বিশ্বকাপের আগে দলের হয়ে ব্যাটিং অর্ডারে যে কোনও পজিশনেই খেলতে রাজি।’
আরও পড়ুন: Dev-Anirban: ফেডারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে একা হয়ে গেলেন অনির্বাণ!
অন্য ম্যাচে একদিকে অভিষেক শর্মা প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন। সেই তালে তাল মিলিয়ে প্রথম থেকেই চালিয়ে খেলতে গিয়ে চাপে পড়ে ব্যর্থ হন সঞ্জু। কিন্তু ঈশানের ক্ষেত্রে সেই চাপ কোনওভাবেই পড়েনি। তিনি বল দেখে শট খেলেন আর তাতেই সাফল্য এসেছে বলেই জানিয়েছেন ঈশান। তিনি বলেন, ‘আমি সময় নিয়ে বল দেখছি, তার পরে শট খেলছি। এই উপায়ে খেলেই রান পেয়েছি ধারাবাহিকভাবে। তবে বিশ্বকাপে কিছুটা ঝুঁকি নিতেই হবে। যে দিকে শট খেলতে চাইছি, সেখানে ফিল্ডার থাকলেও বড় শট খেলার মানসিকতা রাখতে হবে দলকে বড় রানে পৌঁছে দেওয়ার জন্য (Ishan Kishan)।’


