Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৯-এর পর এ বার ৫-০ ব্যবধানে নীতা ফুটবল অ্যাকাডেমিকে ওড়াল ইস্টবেঙ্গল (East Bengal FC)।
IWL-এ দাপট লাল-হলুদ ব্রিগেডের (East Bengal FC)
ইস্টবেঙ্গল মহিলা দল এখন যে ফর্মে রয়েছে তাতে বলাই যায় লাল-হলুদ ব্রিগেডকে থামানোর ক্ষমতা একমাত্র রয়েছে তাঁদের নিজেদের। অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে ফুটবল মাঠ। বর্তমানে ইন্ডিয়ান উইমেন্স লিগের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কতটা দাপট রয়েছে তাঁদের। সেসা ফুটবল অ্যাকাডেমিকে ৯ গোলে ওড়ানোর পর এ বার নিতা এফএকে তারা হারাল ৫-০ গোলে। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল মহিলা দল। কোনও ম্যাচেই তাঁরা বিপক্ষকে সামনে দাঁড়াতেই দেয়নি (East Bengal FC)।
ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যায় মশাল বাহিনী। ফাজিলা ইকয়াপুট দারুণ পাসে সুলঞ্জনা রাউল বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি। প্রথমেই এগিয়ে যাওয়ার ফলে দলের আত্মবিশ্বাস আরও জোরালো হয় এবং তাঁরা আক্রমণ শানাতে থাকনে। তাঁদের আক্রমণাত্মক মেজাজের সামনে সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় নিতা এফএ।

ফের আবার গোল আসে ৪২ মিনিটে। এ বার ফাজিলার থ্রু থেকে ব্যবধান বাড়ান সৌম্যা। দারুণ গ্রাউন্ডার শটে দুর্দান্ত প্লেসমেন্ট ব্যবধান বাড়িয়ে দেয়। নিতা এফএর গোলকিপার অদ্রিজা সরখেলের কিছুই করার ছিল না সেই নিখুঁত শটে। ডিফেন্সের ব্যর্থতার সুযোগে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় মশাল ব্রিগেডের মেয়েরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ব্যবধান বাড়ায় লাল হলুদ। ৫১ মিনিটে বিপক্ষের সরিতার দুর্বল শট লাগে রাস্টির পায়ে। তিনি দূর থেকে শট নিয়ে বলকে পাঠিয়ে দেন বিপক্ষের জালে।

আরও পড়ুন: BCCI: মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল BCCI
নিতা এফএর ডিফেন্সের ভুলেই ফের চতুর্থ গোল করেন ফাজিলা। ৬৩ মিনিটে ফাজিলার সতীর্থর সঙ্গে ওয়ান টু খেলে জায়গা করে নেন। এর পর তাঁর শট সরাসরি গোলে। চার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ততক্ষণে বিপক্ষ দল খেলা থেকে এতটাই ছিটকে গিয়েছিল যে তাঁদের ফিরে আসার আর কোনও রাস্তা ছিল না। শেষ গোল আসে খেলার একেবারে শেষ মুহূর্তে। নওরেম প্রিয়াঙ্গকা দেবী গোল করেন কফিনের শেষ পেড়েকটা মারেন। ৫-০ ব্যবধানে দাপুটে জয় ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল (East Bengal FC)।


