Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধারাভাষ্য দিতে রাজি নন ভারতের অন্যতম সফল অধিনায়ক। তাঁর এই সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের (MS Dhoni)।
ধারাভাষ্য দেওয়ার বিষয়ে কী জানালেন ধোনি? (MS Dhoni)
ক্রিকেট মঞ্চে ধোনির জনপ্রিয়তা আজও একই রকম উজ্জ্বল। তিনি ব্যাট হাতে নামুক বা দস্তানা হাতে, তাঁকে একবার দেখার জন্য সমর্থকদের ভিড় আজও যেকোন ক্রীড়াবিদদের কাছে ঈর্ষণীয়। ধোনির হাত ধরে বিশ্বকাপ এসেছে আর এবার প্রায় সম্পূর্ণ তরুণ দল নামছে ৭ তারিখ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেভারিট হিসেবেই শুরু করছে ভারত। নিজের ফেভারিট হিসেবেও ভারতকে এগিয়ে রাখছেন ধোনি (MS Dhoni)।
২০০৭ সালে ধোনির হাত ধরেই ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ যেতে। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে শিরোপা জেতার সব রকম ক্ষমতা রয়েছে ভারতের। তবে এই ভারতকে সতর্কও করেন শিশির নিয়ে। তাঁর মতে শিশির ফ্যাক্টর হতে পারে। তবে এই কারণে যেকোন দল যে বিপাকে পড়তে পারে সে কথাও জানান তিনি।

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরে ধোনির ক্যাপ্টেন্সিতে বারবার বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করেছে ভারতীয় দল (MS Dhoni)। তবে সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারদের মতো ধারাভাষ্যে কবে দেখা যাবে ধোনিকে?
আরও পড়ুন: Opposition on Budget: চাকরি নয়, ভাতার রাজনীতি! বাজেট নিয়ে বিরোধী শিবিরে তুঙ্গে তরজা!
ধোনি এবিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘ধারাভাষ্য দেওয়া খুবই কঠিন কাজ। খেলার ধারাভাষ্য দেওয়া এবং সেই কাজ করতে গিয়ে ক্রিকেটারদের সমালোচনা করার মধ্যে সূক্ষ্ম একটা রেখা রয়েছে। কীভাবে খেলার বর্ণনা করতে হয় সেটাও একটা শিল্প।’
ধারাভাষ্য কীভাবে দিতে হয়? ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি বলছেন, ‘খুব সাবধানে খেলার ব্যাখ্যা এবং বর্ণনা করতে হয়। এমনভাবে বলতে হয় যাতে ক্রিকেটাররা না ভাবে তাদের আঘাত করা হচ্ছে। ধারাভাষ্য দেওয়া একটা শিল্প।’ ধোনি জানিয়েছেন তিনি একেবারেই পরিসংখ্যানে ভাল নয়। নিজের পরিসংখ্যানও ভাল করে বলতে পারবেন না ধোনি। সেই কারণেই ধারাভাষ্য দিতে চান না ভারতের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক (MS Dhoni)।


