Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী. কে টিভি বাংলা ডিজিটাল: বামজোটে বড় প্রশ্নের মুখে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক সারার পর তাঁকে এসব জবাবদিহির মুখে ফেলেন বামেদের বৃহত্তর জোটসঙ্গীরা(Selim Biman)। শরিকদের প্রশ্নের মুখে, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মহম্মদ সেলিমকে অবস্থান স্পষ্ট করতে বলেন।
মন বুঝতে গিয়েছিলেন (Selim Biman)
হুমায়ুনের মন বুঝতে গিয়েছিলেন বলে দায় এড়ানোর চেষ্টা করলেও সেই উত্তরে সন্তুষ্ট হননি জোটশরিকরা। এখানেই সংখ্যাতত্ত্বের বিচারের মুখে সিপিআইএম রাজ্য সম্পাদক এবং বামফ্রন্ট চেয়ারম্যানকে দাঁড় করাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বয়সের নিরিখে বিচারের মুখে (Selim Biman)
বয়সের হিসেব করলে দেখা যাচ্ছে বিমান বসুর বয়স যেখানে ৮৬ মহম্মদ সেলিম সেখানে ৬৮ বছরের। ফলে সংখ্যাতত্ত্বের পরিসংখ্যান ধরলে দুজনের বয়স একে অন্যের ঠিক উল্টো। অর্থাৎ দুটি সংখ্যার প্রতিটিকে উল্টো করলে অন্য সংখ্যাটি মিলবে। তবে দুটির যোগফল কিন্তু এক।
আকাশপাতাল তফাত (Selim Biman)
এবার যোগফল এক হলেও বিশেষজ্ঞদের মতে দুজনের মধ্যে স্বভাবগত মিল এক নয় মোটেই। নব্বইয়ের কাছাকাছি বয়সে এসেও বিমানবাবু সবপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন। অন্যদিকে সেলিম সেভাবে কারোকে নিজের পদক্ষেপ জানানোর কথা ভাবেন না।
বৃহত্তর জোটের পথেই বামেরা (Selim Biman)
তবে সংখ্যাতত্ত্ব যাই বলুক না কেন হুমায়নের দলের সঙ্গে ও কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের এবারের বিধানসভা নির্বাচনে জোট না হওয়ার সম্ভাবনাই প্রবল। জোট হতে পারে বামফ্রন্টের সঙ্গে লিবারেশন ও পাহাড়ের দু-একটি দলের। সূত্রের খবর কে কটি আসনে লড়াই করবে ১৮ ফ্রেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



