Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাশরুম দিয়ে খুব সহজেই তৈরি করা (Chilli Mushroom) যায় সুস্বাদু চিলি মাশরুম। ঝাল-ঝাল, মশলাদার এই রেসিপিটি ভাত, রুটি বা নুডলসের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনই সন্ধ্যার স্ন্যাকস হিসেবেও পরিবেশন করা যায়। রেস্তরাঁর স্বাদ ঘরেই পেতে দেখে নিন সহজ রেসিপি।
লাগবে কী কী? (Chilli Mushroom)
মাশরুম – ২০০ গ্রাম
পেঁয়াজ – ১টি, কিউব করে কাটা
ক্যাপসিকাম – ১টি, কিউব করে কাটা (Chilli Mushroom)
কাঁচালঙ্কা – ২-৩টি
রসুন কুচি – ১ টেবিল চামচ
আদা কুচি – ১ চা চামচ
কর্নফ্লাওয়ার – ৩ টেবিল চামচ
ময়দা – ১ টেবিল চামচ
সয়া সস – ১ টেবিল চামচ
চিলি সস – ১ টেবিল চামচ
টমেটো সস – ১ টেবিল চামচ
ভিনিগার – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – আধা চা চামচ
নুন – স্বাদমতো
তেল – প্রয়োজনমতো
জল – প্রয়োজনমতো
বানাবেন কিভাবে? (Chilli Mushroom)
প্রথমে মাশরুম ভালো করে পরিষ্কার করে মাঝারি টুকরো করে কেটে নিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য নুন ও জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এতে মাশরুমগুলো মাখিয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করে মাশরুমগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।
এবার অন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে রসুন ও আদা কুচি ভাজুন। গন্ধ বের হলে পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা দিয়ে উচ্চ আঁচে দ্রুত নাড়াচাড়া করুন।
এরপর সয়া সস, চিলি সস, টমেটো সস ও ভিনিগার দিন। সামান্য নুন ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প জল দিন।
আরও পড়ুন: Main Door Vastu: বাড়ির দরজায় দেবতার ছবি! কোন রূপ শুভ, কোনটি নয়-জেনে নিন
সবশেষে ভাজা মাশরুম কড়াইয়ে দিয়ে ভালো করে সসের সঙ্গে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন। গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন চিলি মাশরুম।


