Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শনিবারের দিনটি জ্যোতিষের (Horoscope Today) দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। চাঁদের রাশি পরিবর্তন, তিথি পরিবর্তন এবং শনি গ্রহের প্রভাব-সব মিলিয়ে আজকের দিনটি কিছু রাশির জন্য স্বস্তির, আবার কারও জন্য সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্র, অর্থনীতি, স্বাস্থ্য ও সম্পর্ক-সব ক্ষেত্রেই আলাদা আলাদা প্রভাব দেখা যেতে পারে।
মেষ-মিথুন (Horoscope Today)
মেষ রাশির জাতকদের আজ সমাজসংক্রান্ত (Horoscope Today) কাজে খরচ বাড়তে পারে, তবে কর্মপ্রার্থীদের জন্য সুখবর রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে সৃজনশীল কাজ ও ব্যবসায় অগ্রগতি সম্ভব হলেও হঠাৎ সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। মিথুন রাশির জাতকদের কাজের দিক ভালো থাকলেও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই শ্রেয়।

কর্কট-কন্যা (Horoscope Today)
কর্কট রাশির জাতকরা আটকে থাকা অর্থ (Horoscope Today) ফিরে পেতে পারেন, তবে কথাবার্তায় সংযম জরুরি। সিংহ রাশির জন্য অর্থাগম ভালো হলেও স্বাস্থ্য ও বিদেশযাত্রা নিয়ে সাবধানতা দরকার। কন্যা রাশির জাতকদের সিদ্ধান্তহীনতা ও শারীরিক অসুবিধা চিন্তার কারণ হতে পারে, যদিও পারিবারিক সুখবর মিলতে পারে।
তুলা-ধনু
তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ থাকলেও নতুন উদ্যোগ শুভ ফল দেবে। বৃশ্চিক রাশির জাতকদের আয় ভালো থাকবে, তবে পারিবারিক বিষয়ে মতবিরোধ হতে পারে। ধনু রাশির জাতকরা নতুন কাজে যোগ দিতে পারেন, যদিও ব্যবসায় ভুল সিদ্ধান্ত লোকসান ডেকে আনতে পারে।

আরও পড়ুন: India: বিশ্বকাপে ভারতের বৈভব, নাক কাটল ইংরেজদের
মকর-মীন
মকর রাশির জন্য ব্যবসায় সাফল্যের যোগ থাকলেও দাম্পত্য ও আইনি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কুম্ভ রাশির জাতকরা ঋণমুক্তির সুযোগ পেলেও ভুল সিদ্ধান্ত এড়ানো জরুরি। মীন রাশির জাতকদের চাকরি ও বিবাহসংক্রান্ত বিষয়ে অগ্রগতি হলেও শারীরিক নিরাপত্তা ও খরচের দিকে নজর রাখতে হবে।


