Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক সময়ে চুলের যত্নে সচেতন (Sulfate Free Shampoo Benefits) মানুষের তালিকায় দ্রুত জায়গা করে নিচ্ছে সালফেট-ফ্রি শ্যাম্পু। তবু বহু মানুষ এখনও পরিচিত, নামী ব্র্যান্ডের সালফেটযুক্ত শ্যাম্পুর উপরই ভরসা রাখছেন। কারণ একটাই-ব্যবহারের সময় প্রচুর ফেনা হয়, আর সেই ফেনাকেই পরিষ্কারের মাপকাঠি বলে ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তবে ফেনা বেশি মানেই যে শ্যাম্পু বেশি উপকারী, এমনটা একেবারেই নয়।
কেন অতিরিক্ত ফেনা? (Sulfate Free Shampoo Benefits)
সাধারণত সালফেট নামের রাসায়নিক উপাদানের কারণেই (Sulfate Free Shampoo Benefits) শ্যাম্পুতে অতিরিক্ত ফেনা তৈরি হয়। এই উপাদান মাথার ত্বক থেকে শুধু ধুলো-ময়লাই নয়, প্রয়োজনীয় প্রাকৃতিক তেলও তুলে নেয়। ফলে চুল ধীরে ধীরে শুষ্ক, রুক্ষ ও দুর্বল হয়ে পড়ে।

দীর্ঘদিন এই ধরনের শ্যাম্পু ব্যবহার করলে চুল ভেঙে যাওয়া, অতিরিক্ত চুল পড়া বা স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। সালফেটের সবচেয়ে বড় অসুবিধা হল, এটি ভালো তেল আর খারাপ তেলের মধ্যে কোনও পার্থক্য করে না।
আরও পড়ুন: Chocolate Day: আজ বাদে কাল চকলেট ডে, কিন্তু ইতিহাস কী জানেন?
অন্যদিকে, সালফেট-ফ্রি শ্যাম্পুতে অভ্যস্ত হতে শুরু করলে প্রথমদিকে কিছুটা অস্বস্তি হতে পারে। শ্যাম্পুর পরও মাথা তেলতেলে লাগতে পারে বা আগের মতো হালকা অনুভূতি নাও আসতে পারে। তবে নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে স্ক্যাল্প নিজের মতো করে তেলের ভারসাম্য বজায় রাখতে শেখে। এতে চুলের গোড়া মজবুত হয়, আর্দ্রতা ধরে থাকে এবং চুলে স্বাভাবিক জেল্লা ও কোমলতা ফিরে আসে। দীর্ঘমেয়াদে সুস্থ চুলের জন্য তাই সালফেট-ফ্রি শ্যাম্পু অনেকের কাছেই হয়ে উঠছে পছন্দের বিকল্প।


