Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে এখন শীতের আমেজ। নভেম্বর মাসের শুরু থেকেই বঙ্গে অনুভূত হচ্ছে শীতের আমেজ। দিনে খুব একটা গরম না থাকলেও রাত্রিবেলায় কমছে পারদ। এমন আবহাওয়ায় রোদ মেখে উত্তুরে হাওয়াতে অনেকের মনই উড়ু উড়ু। পায়ের তলায় সরষে রেখে অস্থির হয়ে ওঠে মন। কিন্তু কোথায় যাবেন(Travel) ঠিক করে উঠতে পারছেন না? অতশত না ভেবে বরং বেরিয়ে পড়ুন। পাহাড় থেকে সমুদ্র, রইল পাঁচ সাত জায়গার ঠিকানার হদিশ।
দার্জিলিং, পশ্চিমবঙ্গ(Travel)
‘পাহাড়ের রানি’ দার্জিলিংয়ের প্রভাত দেখার সৌভাগ্য হাতছাড়া করবেন না। কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয় এখানকার প্রধান আকর্ষণ। কুয়াশার মধ্যে টয় ট্রেনে চড়া এক অসাধারণ অভিজ্ঞতা।
মানালি, হিমাচল প্রদেশ(Travel)
এই সময় মানালিতে বরফ পড়া শুরু হয়। চোখ ধাঁধানো পরিবেশ, শান্ত পাহাড়ে রোদের ঝিকিমিকি, সবুজ পাহাড়ি রাস্তায় ট্রেক করে হিমালয় পর্বতের চূড়ায় খিলখিল করে ঝরণার হাসি। পাইন গাছের ভিড়ে গরম কফি হাতে প্রকৃতির সান্নিধ্য লাভ চাট্টিখানি কথা নয়। এমনকী সোলং ভ্যালিতে মিলবে স্কি করার সুযোগ।

আরও পড়ুন: November Horoscope: নভেম্বরজুড়ে কুম্ভ রাশির জীবনে কী চলবে?
গোয়া
নভেম্বরে গোয়ার পরিবেশ একদম অন্যরকম হয়। সোনারঙা সমুদ্র তীরে পার্টি কিংবা শান্ত আরমবোল বিচে যোগা—দুটোর যেকোনও একটা মনপসন্দ আপনি বেছে নিতে পারেন। এই সময় বর্ষায় বন্ধ হওয়া বিচ শ্যাকগুলি আবার চালু হয়ে যায়।

বারাণসী, উত্তরপ্রদেশ
কার্তিক পূর্ণিমায় এখানকার ঘাটগুলো হাজার হাজার প্রদীপের আলোয় ঝলমল করে। গঙ্গার জলে এই আলোর প্রতিচ্ছবি এক অদ্ভুত স্বর্গীয় দৃশ্য তৈরি করে। পারলে শীত পড়ার আগেই ঘুরে আসুন। নভেম্বরে এখানে পালিত হয় দেব দীপাবলি।

আরও পড়ুন: Lip Care Tip: ঠোঁট কোমল রাখতে ঘনঘন লিপবাম ব্যাবহার করেন? অজান্তেই ক্ষতি করছেন না তো?
গোকর্ণ, কর্ণাটক
যাঁরা শান্ত সমুদ্রের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়ান, তাঁদের জন্য গোকর্ণ সেরা। এখানে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করার মতো। ওম বিচ ও কুডল বিচ এই সময়ে খুব সুন্দর দেখতে লাগে।


