Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasirani Rath) জন্ম তারিখ এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক! বিজেপি প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবিতে কংগ্রেসের দায়ের করা মামলায় চূড়ান্ত শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি কৃষ্ণা রাও।
রায়দান আপাতত স্থগিত (Hasirani Rath)
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasirani Rath) হলফনামা নিয়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে কংগ্রেসের দায়ের করা মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণা রাও।
জন্ম তারিখ এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক (Hasirani Rath)
নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের প্রার্থীপদ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। হলফনামায় জমা দেওয়া তথ্য অনুযায়ী হাসিরানির জন্ম তারিখ এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক। বিজেপি প্রার্থী হাসিরানি রথ নির্বাচনে যে হলফনামা জমা দিয়েছেন, তাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে কংগ্রেস। অভিযোগ, হলফনামায় বিজেপি প্রার্থীর জন্ম তারিখ এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে।
কংগ্রেসের অভিযোগ, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Hasirani Rath) হলফনামায় তাঁর জন্ম তারিখ এবং মাধ্যমিক পাস নিয়ে যে তথ্য দিয়েছেন, তা এক কথায় অ বাস্তব। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে হাসিরানি রথের বয়স ৬০ এর বেশি। তাহলে তাঁর জন্ম ১৯৬৬ সাল নাগাদ হওয়া উচিত। অথচ হলফনামায় তিনি লিখেছেন তিনি চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছেন ১৯৬৫ সালে। জন্মের আগে কী করে হাসিরানি রথ মাধ্যমিক পাশ করে গেলেন, সেই নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। হয় তিনি নিজের বয়স নিয়ে অসত্য বলছেন, অথবা মাধ্যমিকের শংসাপত্রটি জাল। দু’টি একসঙ্গে সঠিক হতে পারে না। তাই হাসিরানির প্রার্থীপদ বাতিলের আবেদন জানায় কংগ্রেস।
শুক্রবার শুনানিতে কমিশনের আইনজীবী আদালতে দাবি করেন, প্রার্থীর হলফনামা স্ক্রুটিনিতে দেখেন রিটার্নিং অফিসার। সেই সময় কেউ আপত্তি তোলেনি। স্ক্রুটিনিতে আপত্তি তোলটা বৈধ। কিন্তু তারপরে এই নিয়ে আপত্তি তোলার এক্তিয়ার মামলাকারীর নেই বলে আদালতকে জানায় কমিশন। কমিশনের আরও দাবি, এই নিয়ে জনস্বার্থ মামলা হলে তাহলে প্রশ্ন তোলা যেত। কিন্তু যেহেতু মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও আপত্তি তোলা হয়নি, তাই এখন এই নিয়ে আর কোনও পদক্ষেপ করা যায় না। প্রার্থীর মাধ্যমিকের শংসাপত্র জাল কিনা, তা এখন মনোনয়ন বাতিলের জোরালো কারণ হতে পারে না।
আরও পড়ুন: Teesta Red Alert: টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, মেখলিগঞ্জ থেকে সীমান্তে জারি রেড অ্যালার্ট
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রাণী রথের আইনজীবী জয়দীপ করের দাবি, হলফনামায় দেওয়া তথ্যের ভিত্তিতে যখন আপত্তি জানানোর কথা ছিল তখন তা জানানো হয়নি। তাই এখন আদালত প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারে না। তাছাড়া এটি একটি অনিচ্ছাকৃত ভুল। তাই হাসিরানি রথকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত বলে আদালতে দাবী করেন তাঁর আইনজীবী। সম্পর্কে বক্তব্য শোনার পর চূড়ান্ত শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণা রাও।*


