Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেন সাক্ষী থাকলো হেটমায়ার ঝড়ের। ২০২৬ সালের প্রথম বিশ্বকাপ ম্যাচে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন হেটমায়ার (T20 World Cup)।
প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু ক্যারিবিয়ানদের (T20 World Cup)
বিশ্বকাপের প্রথম ম্যাচে শিমরন হেটমায়ারের ঝড়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিলো ক্যারিবিয়ানরা। হেটমায়ারের নাম শুনলেই মাথায় আসে একের পর এক এক বিশাল বিশাল চার ছয়। সামনে বোলারদের করুণ মুখ। ৭ ফেব্রুয়ারি শনিবার ইডেন গার্ডেন্সে সাক্ষী থাকল সেই ঝড়ের (T20 World Cup)।
বাংলাদেশ না খেলায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আর সেই ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমে হার মেনে নিতে হলো তাদের। এই ম্যাচে দর্শকরা দেখল হেটমায়ার ঝড়। প্রথম থেকেই তাঁর ব্যাটিং ছিল আক্রমণাত্মক। আগ্রাসী ভঙ্গিতে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিস গেইলের করা রেকর্ড ভেঙে দিলেন। সেই ম্যাচে ‘দ্য ইউনিভার্স বস’ ২৩ বলে অর্ধশতরান করেছিলেন, হেটমায়ার সেটি মাত্র ২২ বলে পূরণ করলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে ব্র্যান্ডন কিং ও সাই হোপ শুরুটা ভাল করেন। তবে সাই হোপ ফেরেন ১৯ রান করেন। ব্র্যান্ডন কিং করেন ৩০ বলে ৩৫ রান করে ফেরেন ড্রেসিং রুমে। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ১টি ছয়। কিন্তু এরপর ম্যাচের গতি নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে থাকেন হেটমায়ার। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৬ বলে ৬৪ রানের ইনিংসে রয়েছে ৬টি ছয় ও ২টি ছয়। ১৭৭.৭৭ স্ট্রাইক রেটে তিনি নিজের অর্ধশতরান পূরণ করেন মাত্র ২২ বলে। হেটমায়ারের সঙ্গে রাদারফোর্ড ১৩ বলে করেন ২৬ রান। বাকিরা আর কেউ তেমন রান করতে পারেননি। ২০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮২।

বোলিংয়ের ক্ষেত্রে স্কটল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ছিলেন ব্র্যাড কুয়েরি। ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনি নিয়েছেন ২টি উইকেট। এ ছাড়া শফিয়ান শরিফ, ডেভিডসন ও মাইকেল লিস্ক নিয়েছেন ১টি করে উইকেট (T20 World Cup)।

আরও পড়ুন: Chocolate Day: আজ বাদে কাল চকলেট ডে, কিন্তু ইতিহাস কী জানেন?
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। এর ফলে বেশ কিছুটা চাপে পড়ে যায় স্কটল্যান্ড দল। তবে খেলার হাল ধরেন রিচি বেরিংটন ও টম ব্রুস। স্কটল্যান্ড অধিনায়ক বেরিংটন ২৪ বলে ৪২ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৩টি চার ও ২টি ছয়। অন্যদিকে টম ব্রুস করেন ২৮ বলে ৩৫ রান। তাঁর ইনিংসে রয়েছে ১টি চার ও ২টি ছয়। তারপর থেকে আর কেউ তেমন দাগ কাটতে পারেননি। ১৮.৫ ওভারের শেষে ১০ উইকেট হারিয়ে তোলে ১৪৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবথেকে সফল বলার রোমারিও শেফার্ড। হ্যাটট্রিক শেফার্ডের। ১৭তম ওভারে পরপর ফেরান ম্যাথিউ ক্রস, মাইকেল লিস্ক এবং অলিভার ডেভিডসনকে। মাঝে শুধু একটা বল। ওভারের শেষে বলে আউট করেন সাফইয়ান শরিফকে। তিনি ২০ রান খরচ করে নেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন জ্যাসন হোল্ডার (T20 World Cup)।


