Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ঘোষণা করার পর থেকে নানা মহলে একটাই প্রশ্ন উঠছে, নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী করবে পাকিস্তান (PCB)?
জেদ বজায় রাখতে বিশ্বকাপও হাতছাড়া করবে পাকিস্তান? (PCB)
গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলেও সেখানে সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার কিন্তু নকআউট পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ পড়লে কী করবে পাকিস্তান? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে নানা মহলে। এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা এবার সেই বিষয়ে মুখ খুললেন (PCB)।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক PCB কর্তা বলেন, ‘PCB-কে পাকিস্তান সরকার জানিয়েছে যে জাতীয় দল ভারতের বিরুদ্ধে ১৫ তারিখে খেলতে নামবে না। এর ফলে পয়েন্ট কাটা যাবে। এর পর যদি নকআউটে পাকিস্তানের সামনে ভারত পড়ে তা হলে বোর্ড সরকারে সিদ্ধান্ত মেনেই চলবে। সেই সময়ে সরকার যা বলবে আমরা তাই-ই শুনব।’
৭ ফেব্রুয়ারি পাকিস্তান নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর আমেরিকার বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি মাঠে নামবে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে সলমন আলি আঘাদের। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে।

আরও পড়ুন: Madhyamik SIR : একে মাধ্যমিক তায় SIR: কাজ সামালে নাকানিচোবানি AERO-দের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই কর্তা আরও বলেন, ‘আইসিসি এখন একটা নির্দিষ্ট বোর্ডের সঙ্গে মিলে কাজ করছে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে পরিষ্কার। কোনও একটা বোর্ডকে বিশ্ব ক্রিকেটকে চালাতে দেওয়া যাবে না।’
এর পর আইসিসি ইঙ্গিত দিয়েছে, তারা পাকিস্তানকে লাভের অংশ নাও দিতে পারে। কিছু প্রাক্তন ক্রিকেটার জানান, ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জন্য মনোবল হারাবেন। তবে মাথার উপর জরিমানা, শাস্তির বোঝা থাকলেও পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না সেটা স্পষ্ট (PCB)।


