Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ICC র্যাঙ্কিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত। মেয়েদের ব্যাটিং তালিকার শীর্ষে স্মৃতি মান্ধানা। এবার ICC বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতীয় স্পিনার (Varun Chakravarthy)
আসন্ন এশিয়া কাপে ভারতীয়দের দাপট দেখছে গোটা বিশ্ব। শুধু মাঠেই নয় ICC-র তালিকায়ও দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। একিদকে যেমন মেয়েদের ব্যাটিং তালিকার শীর্ষ স্থান রয়েছে স্মৃতি মান্ধানার দখলে তেমনই অন্যদিকে টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
ভারতের জাতীয় দলে জায়গা পেতে যেমন তাকে অপেক্ষা করতে হয়েছিল বেশ অনেকদিন তেমনই সুযোগ পেয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে এই রহস্য স্পিনার। যে কিনা বহু ম্যাচেই হয়ে উঠেছে ভারতের তুরুপের তাস। চলতি এশিয়া কাপেও তিনি রয়েছেন দুরন্ত ছন্দে আর তারই পুরস্কার পেলেন এবার। জীবনে প্রথমবার টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

বুধবার টি-২০ ক্রিকেটের ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। যশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণোইয়ের পরে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নিজের নাম লেখালেন ভারতের এই স্পিনার। তৃতীয় ভারতীয় হিসেবে নজির গড়লেন বরুণ চক্রবর্তী। এর আগে তার সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দুই। নিউ জিল্যান্ডের ক্রিকেটার জ্যাকব ডাফিকে সরিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছেন তিনি।
এই মুহূর্তে বরুণ চক্রবর্তীর রয়েছে ৭৩৩ পয়েন্ট এবং ৭১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন জ্যাকব ডাফি। এই তালিকায় রয়েছেন আর এক ভারতীয় বোলার রবি বিষ্ণোই। তবে তিনি দুই ধাপ নেমে আছেন অষ্টম স্থানে। তার পয়েন্ট ৬৬১। ক্রমতালিকায় এগিয়েছেন কুলদীপ যাদব। ১৬ ধাপ ওপরে উঠে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। একধাপ ওপরে উঠে অক্ষর প্যাটেল রয়েছেন দ্বাদশ স্থানে।
২০২৫ সালে তাকে দেখা গেছে দারুন ছন্দে। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নজর কেড়েছিলেন বরুণ। ৫ ম্যাচে নিয়েছিলেন ১৪টি উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফর্ম করেন এই ভারতীয় বোলার। ওমানের বিরুদ্ধে মাঠে নামার আগে এই পুরস্কার তার আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Varun Chakravarthy)।


