Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হলিউডের অন্যতম চর্চিত তারকা যুগল টম হল্যান্ড ও জেন্ডায়া (Spider-Man)। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির হাত ধরে অনস্ক্রিন রসায়ন থেকে বাস্তব জীবনের সম্পর্ক দু’জনের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বহুদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন চললেও এবার সেই জল্পনা পৌঁছেছে একেবারে নতুন মাত্রায়। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন জেন্ডায়া! আর সেই সঙ্গেই শুরু হয়েছে আরেক প্রশ্ন তবে কি খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল?

সোশ্যাল মিডিয়ার পোস্ট (Spider-Man)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরেই এই নতুন গুঞ্জনের জন্ম। ওই পোস্টে দাবি করা হয়, জেন্ডায়া নাকি অন্তঃসত্ত্বা। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে এবং অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর আলোচনা। যদিও পরে জানা যায়, যে পেজ থেকে এই দাবি করা হয়েছে, সেটি আদতে একটি প্যারোডি পেজ। কোনও স্বীকৃত সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে তাদের যোগ নেই। তবুও সমস্যা এখানেই শেষ নয়। কারণ এই প্রথম নয় এর আগেও একাধিকবার জেন্ডায়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
সতর্ক করেছিলেন জেন্ডায়ার মা (Spider-Man)
অতীতে এই ধরনের গুঞ্জন ছড়ালে জেন্ডায়ার মা ক্লেয়ার স্টরমার নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, এমন সংবাদের ক্ষেত্রে সংবাদমাধ্যম যেন সত্যতা যাচাই না করে কিছু প্রকাশ না করে। তাঁর সেই বক্তব্যের পরেও এবার ফের একই ধরনের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে।

নীরবতাই কি জল্পনাকে উসকে দিচ্ছে? (Spider-Man)
এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার কারণ টম হল্যান্ড বা জেন্ডায়া, কেউই এখনও পর্যন্ত এই গুঞ্জন উড়িয়ে দেননি বা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। হলিউডে তারকাদের নীরবতাই অনেক সময় গুজবকে আরও শক্তিশালী করে তোলে। ঠিক তেমনটাই ঘটছে এখানেও। তাঁদের চুপ থাকাই অনুরাগীদের মনে আরও নানা প্রশ্ন তৈরি করছে।
পোশাক-আশাক ঘিরে সন্দেহ আরও ঘনীভূত (Spider-Man)
গুঞ্জন জোরালো হওয়ার আরেকটি কারণ জেন্ডায়ার সাম্প্রতিক পোশাক নির্বাচন। সম্প্রতি একাধিকবার তাঁকে ঢিলেঢালা, ওভারসাইজ পোশাকে দেখা গিয়েছে। সাধারণত অন্তঃসত্ত্বা হলে অনেক মহিলাই এমন পোশাক পরেন এই ধারণা থেকেই অনেকে ধরে নিচ্ছেন, এর পিছনে নিশ্চয়ই কোনও কারণ রয়েছে। যদিও ফ্যাশনের দুনিয়ায় জেন্ডায়ার পরীক্ষা-নিরীক্ষা নতুন কিছু নয়, তবুও এই বিষয়টিই এখন আলোচনার কেন্দ্রে।
বাগদান সম্পন্ন, বিয়ে কবে? (Spider-Man)
জেন্ডায়া ও টম হল্যান্ডের বাগদান নাকি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এমন দাবিও বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে তাঁরা কবে বিয়ে করবেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। জানা যাচ্ছে, দু’জনেই এই মুহূর্তে নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। সেই কারণেই আপাতত বিয়ের পরিকল্পনা পিছিয়ে রাখতেই চান তাঁরা।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো লাইনে হঠাৎ ঝাঁপ, বন্ধ মেট্রো পরিষেবা!
কাজেই আপাতত ফোকাস জেন্ডায়ার
ব্যক্তিগত জীবন নিয়ে যতই গুঞ্জন থাকুক, কাজের দিক থেকে এই মুহূর্তে দুরন্ত ব্যস্ত জেন্ডায়া। তিনি অভিনয় করছেন একটি রোম্যান্টিক ছবিতে, যেখানে তাঁর বিপরীতে থাকবেন রবার্ট প্যাটিনসন। পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘দ্য ওডিসি’, ‘ডুন পার্ট ৩’, ‘ইউফোরিয়া সিজন ৩’-এর মতো বড় প্রোজেক্ট। এবং অবশ্যই রয়েছে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যেখানে ফের টম হল্যান্ডের সঙ্গেই পর্দা ভাগ করবেন তিনি।



