Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ির ফুলবাড়িতে ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু গাফিলতির অভিযোগে রণক্ষেত্র পুলিশ ক্যাম্প(Siliguri Civic)। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম পঙ্কজ বর্মন।
প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যু (Siliguri Civic)
কোচবিহারের মাথাভাঙ্গা থানায় কর্মরত ছিলেন পঙ্কজ। ফুলবাড়িতে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে যান। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ হঠাৎ অসুস্থ বোধ করেন এবং হৃদরোগে আক্রান্ত হন।
কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ (Siliguri Civic)
সহকর্মীদের দাবি, পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে। সময়মত চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ না মেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
আরও পড়ুন: England: শেষে এসে ম্যাচ হাতছাড়া নেপালের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ (Siliguri Civic)
ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বয়ান দেওয়া হয়নি। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পঙ্কজ বর্মনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তাঁরা পৌঁছালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



