Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: MS-এর চিকিৎসায় মিলতে (MS Treatment Aid) পারে সরকারি আর্থিক সাহায্য! মাল্টিপল স্ক্লেরোসিস বা MS-এর মতো জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় এবার আশার আলো দেখালেন স্বাস্থ্যমন্ত্রী। রাষ্ট্রীয় আরোগ্য নিধি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে কীভাবে মিলতে পারে এই সাহায্য, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
জটিল স্নায়ুরোগ (MS Treatment Aid)
সাম্প্রতিক সময়ে, সাধারণ মানুষের মধ্যে ক্রমশ (MS Treatment Aid) বাড়ছে স্নায়ুবিষয়ক সমস্যাগুলি। হালকা মাথাব্যথা থেকে শুরু করে স্ট্রোক বা স্মৃতিভ্রংশের মতো জটিল স্নায়ুরোগে ভুগছেন অনেকেই। ইদানিং প্রকোপ বাড়ছে এক জটিল স্নায়ুরোগ মাল্টিপল স্ক্লেরোসিসের।
মাল্টিপল স্ক্লেরোসিস (MS) কী?
এটি একটি দীর্ঘস্থায়ী জটিল স্নায়ুরোগ যা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এই রোগের ফলে রোগীর দৃষ্টিশক্তি, হাঁটাচলা ও শারীরিক ভারসাম্যে সমস্যা দেখা দেয় এবং স্বাভাবিক জীবনযাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়। এটি এক ধরণের অটো-ইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুর তারের কভারিং বা মাইলিন শীত (Myelin Sheath)-কে আক্রমণ করে। ২০ থেকে ২৪ বছর বয়সী যুব সমাজের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘গুজরাটি গ্যাং’ মন্তব্যে বিতর্ক, ভবানীপুর থানায় তলব অভিষেককে
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “দীর্ঘমেয়াদী ওষুধ এবং নিয়মিত চিকিৎসার বিপুল খরচ বহন করতে গিয়ে বহু রোগী ও তাঁদের পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অর্থের অভাবে যাতে কোনো রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় আশার বার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় আরোগ্য নিধি এবং ন্যাশনাল পলিসি ফর রেয়ার ডিজিজেস (NPRD)-এর মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে বিরল রোগে আক্রান্তরা উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পেতে পারেন। যেকোনো সময় যেকোনো বিধায়ক বা জনপ্রতিনিধি রাষ্ট্রীয় আরোগ্য নিধি বা ন্যাশনাল পলিসি ফর রেয়ার ডিজিজেস-এর ঠিকানায় চিঠি লিখলে কেন্দ্রীয় সরকার অনুদানের হাত বাড়িয়ে দেয়। রোগ লক্ষণ দেখা দেওয়ার প্রথম ৬ মাসের মধ্যে চিকিৎসা শুরু করলে রোগীরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তবে চিকিৎসায় দুই বছর বা তার বেশি দেরি হলে রোগীরা হুইলচেয়ার-ডিপেন্ডেন্ট হয়ে পড়তে পারেন। “


