Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরই যে রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হতে চলেছে তা এখন কার্যত সময়ের অপেক্ষা(SIR Vote Process)। এরই মধ্যে এক দফাতেই ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশন প্রস্তুত এমন জল্পনাও শোনা গিয়েছিল।
মার্চের প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা! (SIR Vote Process)
তবে নতুন করে যে তথ্য সামনে আসছে তাতে জানা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এবারে তিন দফায় ভোট হতে পারে রাজ্যে।
আরও পড়ুন: Akhtar Ali Surrender: অবশেষে নির্দেশ মেনে আদালতে : আত্মসমর্পণ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির
ক’ দফায় রাজ্যে ভোট? (SIR Vote Process)
কমিশন সূত্রে জানা খবর উত্তরবঙ্গ এক দফাতেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ভোট হতে পারে দুই দফায়। শেষ পর্যন্ত তিন দফায় ভোট হবে কি না তা অনেকটাই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।



