Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় ট্রেডিং সেশনে ২০৮.১৭ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৮৪,২৭৩.৯২ পয়েন্টে (Stock Market)।
হাল ফিরছে স্টক মার্কেটের? (Stock Market)
সপ্তাহের প্রথম দিনের পর দ্বিতীয় ট্রেডিং সেশনেও সবুজ থাকলো শেয়ার মার্কেট। তবে সোমবারের মতো গতি মঙ্গলবার ছিল না। এই সেশনে গতি দেখা গিয়েছে মিডিয়া এবং অটো সেক্টরের শেয়ারে (Stock Market)।
এই দিনে সেনসেক্স ২০৮.১৭ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ৮৪,২৭৩.৯২ পয়েন্টে। উত্থান দেখা গিয়েছে নফটি৫০-তে। এই সূচক ৬৭.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৯৩৫.১৫ পয়েন্টে। তবে ব্যাঙ্ক নিফটি-র ক্ষেত্রে সেই ছবি দেখা যায়নি। এই সূচক ৪২.৯৫ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৬০৬২৬.৪০ পয়েন্টে।
বৃদ্ধি হলো কোন কোন স্টকের?
এ দিন Eternal-এক স্টক বেড়েছে ৫.১৮%। এছাড়াও লগ্নিকারীদের লাভ দিয়েছে Tata Steel, ONGC, টরেন্ট ফার্মা, অ্যাভিনিউ সুপারমার্কেটে। ১৫ শতাংশেরও বেশি দর বেড়েছে Praj Industries-এর। BSE-এর স্টকও লাভ দিয়েছে। টেক মাহিন্দ্রা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, পাওয়ার গ্রিড কর্পোরেশনের শেয়ার দরেও উত্থান দেখা গিয়েছে।

আরও পড়ুন: EC Full Bench: মার্চের শুরুতেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা?
ধাক্কা খেল কোন কোন স্টক?
একদিকে যেমন বৃদ্ধি দেখা গিয়েছে তেমনই উল্টোদিকে ধাক্কা লেগেছে HCL Technologies-এ। এছাড়া ধাক্কা খেয়েছে বাজাজ ফিনান্স, ভারতী এয়ারটেল, এশিয়ান পেইন্টসের স্টকের দরে। সামান্য পড়েছে HDFC ব্যাঙ্কের স্টকের দামও।
বিশেষজ্ঞদের মতে সামান্য হলেও ভারতীয় মুদ্রার শক্তিশালী হওয়া এবং বিদেশি লগির ঢোকার ইঙ্গিত দেখা গিয়েছে মার্কেটে। এছাড়াও শুল্ক সংক্রান্ত আশঙ্কা কেটে যাওয়ার ফলে শেয়ার মার্কেটে কিছুটা গতি দেহ গিয়েছে। এর পাশাপাশি সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের আয়ের দিকে তাকিয়ে রয়েছেন বহু লগ্নিকারীরা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


