Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে নামার আগেই চোটের কারণে চিন্তায় অস্ট্রেলিয়া শিবির (Mitchell Marsh)।
চোটে জর্জরিত অজি শিবির (Mitchell Marsh)
বিশ্বকাপের আগে থেকে চোটের সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। বিশ্বকাপ শুরু আগেই ছিটকে গিয়েছিলেন দুই তারকা পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। এবার আবারও চিন্তা বাড়ল অস্ট্রেলিয়া শিবিরের। প্র্যাকটিসে চোট পাওয়ার কারণে প্রথম ম্যাচে খেলতে পারলেন না মিচেল মার্শ। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন ট্র্যাভিস হেড। চোট সরিয়ে কবে খেলতে পারবেন মার্শ সেটা এখনও নিশ্চিত নয়। তাঁর পরিবর্তে দলে যোগ দেবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ (Mitchell Marsh)।
বুধবার নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে খেলতে পারবেননা মিচেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর। এক বিবৃতিতে অস্ট্রেলিয়া জানিয়েছে অনুশীলনের সময়ে কুঁচকির কাছে গুরুতর আঘাত পান মার্শ। রবিবার প্র্যাকটিস সেশনে সহকারী কোচের সাইডআর্ম থ্রোডাউন করা বল সরাসরি মার্শের কুঁচকিতে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে চলে যান তিনি। পরে জানা যায় তাঁর ইন্টারনাল টেস্টিকুলার ব্লিডিং হয়েছে।

তবে মার্শ এখনও ব্যথা ও অস্বস্তিতে রয়েছেন। যা খবর তাতে জানা যাচ্ছে ম্যাচ ফিট হতে অনেকটাই সময় লাগবে তাঁর। মেডিক্যাল টিম যতক্ষণ না পর্যন্ত সবুজ সঙ্কেত দিচ্ছে ততক্ষণ মাঠে ফিরতে পারবেন না তিনি।
আরও পড়ুন: Siliguri Murder: মাটিগাড়ায় নাবালক হত্যায় গ্রেফতার মূল অভিযুক্ত, আদালতে পেশ
মার্শের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। সম্প্রতি বিগ ব্যাশেও দারুণ ছন্দে ছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কা যাচ্ছেন দলের সঙ্গে যোগ দিতে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তিনি। তবে মার্শের চোটে বলা যায় কপাল খুললো স্মিথের। বিশ্বকাপের মঞ্চে চোট কিন্তু অস্ট্রেলিয়ার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে (Mitchell Marsh)।


