Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে এখনও টিকে থাকলেও লড়াই কঠিন (IPL Playoffs)।
সামনের রাস্তা কঠিন নাইটদের (IPL Playoffs)
‘Our greatest glory is not in never falling, but in rising every time we fall’, এই বিখ্যাত উক্তিটি কনফুসিয়াসের। চৈনিক সভ্যতা কতটা প্রাচীন বলা কঠিন। কারোর মোতে পাঁচ হাজার আবার কারোর মতে সাত হাজার। তবে সকল সভ্যতার উত্থান এবং পতন থাকে আর থাকে তার সুদীর্ঘ ইতিহাস। এক সময়ের সভ্য সমাজ পরবর্তীতে ধ্বংস আবার সেই ধ্বংস থেকেই উত্থান নতুন সমাজের। সেই চৈনিক সভ্যতার এক অন্যতম নির্মাতা হলেন কনফুসিয়াস। মতান্তরে প্লেটো বা ইমানুয়েল কান্টের মতো দার্শনিক না হলেও তিনি ছিলেন মহাজ্ঞানী এবং লোক-শিক্ষক। তাঁরই বিখ্যাত উক্তির ভাবার্থ করলে দাঁড়ায় কখনও পড়ে যায়নি এটা গৌরবের নয় বরং প্রত্যেকবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোটা গৌরবের। কলকাতা নাইট রাইডার্সের ২০২৬ আইপিএল-এও তেমন। প্রথম ছয় ম্যাচ জয়হীন আর শেষ চার ম্যাচে টানা জয় (IPL Playoffs)।
শুরুটা হারাম করেও দারুণ কামব্যাক করেছে নাইট বাহিনী। অজিঙ্ক রাহানের টিম শেষ কয়েকটি ম্যাচে রয়েছেন দুরন্ত মোমেন্টামে। মোক্ষম সময়ে জ্বলে উঠেছেন সুনীল নারিন, রিঙ্কু সিং, ফিন অ্যালেনরা। একটা সময় পয়েন্ট টেবিলের শেষ থেকে এখন ধীরে ধীরে উত্থান। সেখান থেকে আবার প্লে-অফের রেসে ঢুকে পড়া। এইভাবেই বারবার ফিরে এসেছে নাইটরা। দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় তুলে কিছুটা অক্সিজেন পেলেও প্লে-অফে যাওয়ার রাস্তা এখনও বেশ কঠিন।

এই মুহূর্তে কলকাতা ১০টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫টি ম্যাচে হেরেছে আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পাঞ্জাবের বিরুদ্ধে সেই পরিত্যক্ত ম্যাচে কলকাতার ভাগ্যে জুটেছিল একটি পয়েন্ট। এরপর টানা চার ম্যাচ জিতে এখন কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ৯ (IPL Playoffs)।

গ্রুপ পর্বের খেলা এখন প্রায় শেষ দিকে। কলকাতার হাতে এখনও রয়েছে চারটি ম্যাচ। যদি সেই চারটি ম্যাচেই জয় পে কলকাতা তবে কেকেআর-এর মোট পয়েন্ট হবে ১৭। সাধারণত ১৬ পয়েন্ট থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সেই দল পৌঁছে যায় প্লে-অফে। নেট রান রেট খুব বেশি ফ্যাক্টর হয় না। সুতরাং পরের চারটি জিতলে প্লে-অফ নিশ্চিত।
কিন্তু প্রশ্ন থাকছে যদি এর মধ্যে একটি ম্যাচ হেরে যায় তখন কী হবে? কারণ কথায় আছে ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’। আগামী চারটি ম্যাচ রয়েছে কলকাতার বেঙ্গালুরু, গুজরাট, মুম্বই এবং দিল্লির বিরুদ্ধে। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড খুব একটা ভাল নয়। আবার কলকাতার বিরুদ্ধে অজানা প্রত্যয়ে জ্বলে ওঠেন রোহিত শর্মা। সেখান থেকে একটি ম্যাচ হেরে গেলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে ১৫। শেখতেরে নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে এবং তখন কলকাতার ভাগ্য বিধাতা বাকি দল। এই মুহূর্তে কলকাতার নেট রান রেট রয়েছে -০.১৬৯ (IPL Playoffs)।
আরও পড়ুন: Khudiram Tudu: যাঁর গ্রামেই নেই উন্নয়ন, তিনিই এবার উন্নয়নের মুখ ক্ষুদিরাম টুডু
এরপর সবকটা ম্যাচ জিতে আবার এক নতুন অধ্যায় সূচনা করতে পারে কিনা রাহানের দল এখন সেটাই দেখার। তবে আগামীদিনের লড়াই কলকাতার জন্য বেশ চ্যালেঞ্জের (IPL Playoffs)। লেখার শেষে এই মুহূর্তে কলকাতার পাখির চোখ এর আগের ম্যাচ হারের ক্ষতকে নিজেদের প্রজ্ঞায় পরিণত করে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার, ‘Turn your wounds into wisdom’.


