Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ছেলেদের দলে এবার কোচ হিসেবে দেখা যাবে মহিলাদের ক্রিকেটে অন্যতম সফল মুখ সারা টেলরকে (Sarah Taylor)।
রেকর্ড সারা টেলরের (Sarah Taylor)
বিশ্বে বাংলার নবজাগরণের ইতিহাস যখনই আলোচনায় এসেছে আলোটা কেন্দ্র করে থাকে কলকাতা কেন্দ্রিক কিছু বিশিষ্ট সমাজের মানুষদের। গবেষণা পত্রেও ঠাঁই পেয়েছেন রামমোহন, বিদ্যাসাগর, দীনবন্ধুর মত মনীষীদের নাম কিন্তু এই নবজাগরণের মধ্যে ঢাকা পরে গেছে বা অবহেলিত হয়েছে যাঁর নাম তিনি হলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন (Sarah Taylor)।
এক সময় নারী শিক্ষা ছিল প্রায় নিষিদ্ধ। রোকেয়া জানতেন, নারীর মুক্তি শিক্ষার আলোয়। তাই তাঁর জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল, মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করা, নারীদের শিক্ষার আলোতে নিয়ে এসে পুরুষদের সমান আসনে বসানো। এমন অনেক ক্ষেত্রেই নারীরা বঞ্চিত ছিলেন ধীরে ধীরে নিজেদের জায়গা তুলে ধরেছেন। ক্রিকেটেও ঠিক তেমন। এবার ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা ঘটল যা আগে ঘটেনি।
ভারতীয় ক্রীড়া জগতেও মেয়েরা নিজেদের লড়াই লড়ে বিশ্ব দরবারে নিজেদের স্থান দখল করেছেন। ভারতীয় ক্রিকেটেও এক সময় ঝুলন গোস্বামী হোক বা পরবর্তীতে মিতালী রাজ, তাঁরা যে বীজ বপন করেছেন সেটার ফসল আজকের মেয়েদের ভারতীয় ক্রিকেট পাচ্ছে। যদিও তাঁদের লড়াই কোনও অংশে কম না, এবং আজকে তাঁরা বিশ্বজয়ী। বিশ্ব ক্রিকেটেও এরকম বহু নজির তৈরি করেছেন মেয়েরা।

আইপিএল চলার মধ্যেই ক্রিকেট বিশ্বে তৈরি হল ইতিহাস। এবার পুরুষদের ক্রিকেট দলে কোচ হিসেবে যুক্ত হলেন মহিলা ক্রিকেটের অন্যতম সফল নাম। ইংল্যান্ডের পুরুষ দলের কোচ হলেন প্রাক্তন মহিলা তারকা উইকেটকিপার সারা টেলর। মেয়েদের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা উইকেটকিপার সারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার নতুন দায়িত্বে তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দেওয়া নতুন চ্যালেঞ্জ তিনি সাদরে গ্রহণ করেছেন। পুরুষদের দলে ফিল্ডিং কোচ হিসেবে এই ইতিহাস লিখলেন সারা (Sarah Taylor)।
তবে সারার সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি হয়নি বোর্ডের। তিনি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য এই দায়িত্ব পেয়েছেন। এইভাবেই তিনি তাঁর নতুন কেরিয়ার শুরু করতে চলেছেন। প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে মন দিতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। সেই কাজটা ছেলেদের দলের ফিল্ডিং কোচ হয়েই শুরু করতে চলেছেন তিনি। এছাড়াও তিনি একাধিক তারকার সঙ্গে কোচিং নিয়ে কাজ করেছেন।
আরও পড়ুন: Mrinal Sen: “মানুষ থাকবে না, কাজ থেকে যাবে”, মৃণাল সেন সেই চিরন্তন সত্যের নাম
ইংল্যান্ডের পুরুষ দলের হয়ে যোগ দেওয়ার আগে তিনি আন্ড্রু ফ্লিনটফের অধীনে কোচিং করিয়েছেন ইংল্যান্ড লায়ন্সে। এছাড়াও তিনি সাসেক্সের পুরুষ দল এবং দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গেও কাজ করেছেন।
সারা টেলরকে নতুন ভূমিকায় দেখে প্রশংসা করেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি। তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে ওর এই কাজের জন্য এই মুহূর্তে সেরা। ও দারুণ এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে কাজ করেছেন। ওদের সঙ্গে কথা বলে আমি জেনেছি সারাই সেরা (Sarah Taylor)।’


