Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে(WB Assembly Election 2026)সামনে রেখে সাজ সাজ রব রাজ্য রাজনীতিতে। এবার এক দফাতেই ভোট প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। সেই মর্মে ইতিমধ্যেই দিল্লিতে নির্বাচন সদনে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর।
নজরে স্পর্শকাতর বুথ ও আইনশৃঙ্খলা(WB Assembly Election 2026)
নির্বাচন কমিশন সূত্রে খবর, দফাওয়ারি ভোটের(WB Assembly Election 2026) সূচি নির্ধারণের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে কমিশন(CEO)। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা থেকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। প্রতিটি জেলাকে প্রতি সপ্তাহে আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট সরাসরি দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতার নিরিখে উত্তর ও দক্ষিণবঙ্গের ৭টি জেলাকে বিশেষ নজরে রাখা হয়েছে। তালিকায় রয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর দিনাজপুর। অন্যদিকে দক্ষিণবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ।

জোরদার প্রস্তুতি ও সেক্টর অফিসার নিয়োগ(WB Assembly Election 2026)
চলতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হতেই রণকৌশল সাজাতে মাঠে নামছে কমিশন।সেক্টর অফিসার অবিলম্বে সেক্টর অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি অফিসারকে ১০-১২টি বুথ ঘুরে মাত্র ১-২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির রিপোর্ট দিতে হবে। ২০২১-এর বিধানসভা ভোটে(WB Assembly Election 2026) প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবারও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বাহিনী নিয়ে আলোচনা শুরু করেছে কমিশন।
আরও পড়ুন: Migrant Worker Death: বাংলা বলাই অপরাধ! মহারাষ্ট্রে ফের খুন পরিযায়ী শ্রমিক
কমিশনের প্রাথমিক ভাবনা
যদি এক দফায় সম্ভব না হয়, তবে কমিশন প্রাথমিকভাবে তিন দফায় ভোট করার কথা ভাবছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে এক দফা এবং দক্ষিণবঙ্গে দুই দফায় নির্বাচন সম্পন্ন হতে পারে। তবে কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত জোগান পাওয়া গেলে সিইও দফতরের ‘এক দফা’র দাবিও গুরুত্ব দিয়ে বিচার করা হতে পারে।
আরও পড়ুন: Higher Secondary: শুরু উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার, তিন ধরনের পরীক্ষা একই সঙ্গে চালু


