Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (Horoscope Today)। চাঁদের অবস্থান ধনু রাশিতে। পঞ্জিকা মতে, দুপুর ২টো ২৫ মিনিট পর্যন্ত মাঘ কৃষ্ণা একাদশী তিথি, তারপর শুরু হবে দ্বাদশী। আজ পালিত হচ্ছে বিজয়া একাদশী-পুরাণ মতে, লঙ্কা অভিযানের আগে শ্রীরাম এই তিথি পালন করেছিলেন। দিনের উপর বজ্র যোগ ও সিদ্ধি যোগের প্রভাব রয়েছে। মূল ও পূর্ব আষাঢ় নক্ষত্র সক্রিয়। সূর্যোদয় সকাল ৬টা ১০ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। মা লক্ষ্মীর কৃপায় কিছু রাশির জন্য দিনটি শুভ, তবে কয়েকটি রাশিকে সতর্ক থাকতে হবে।
মেষ-সিংহ (Horoscope Today)
মেষ রাশির জাতকদের আজ তাড়াহুড়ো (Horoscope Today) করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও শারীরিক আঘাতের আশঙ্কা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ও পারিবারিক সুখবরের যোগ দেখা যাচ্ছে। আইনি জটিলতার সমাধানও হতে পারে।মিথুন রাশির জন্য কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।

আরও পড়ুন: Frozen Super Earth: ৩৫৫ দিনে এক বছর, মহাকাশে মিলল আরেক পৃথিবীর সন্ধান!
কর্কট রাশির জাতকদের যৌথ উদ্যোগে আইনি সমস্যা (Horoscope Today) দেখা দিতে পারে, তবে ফাটকায় লাভের ইঙ্গিত রয়েছে। সিংহ রাশির জন্য নতুন পরিকল্পনা শুভ হলেও ভুল সিদ্ধান্তে দেরি হতে পারে।

কন্যা-মীন
কন্যা রাশিকে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু লাভ হলেও দাম্পত্যে মতভেদ বাড়তে পারে। তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য সাফল্যের সুযোগ রয়েছে, তবে গোপন শত্রুর ব্যাপারে সতর্কতা জরুরি। বৃশ্চিক রাশির আয় বাড়লেও কর্মক্ষেত্রে চাপ থাকবে। ধনু রাশির জন্য নতুন চুক্তির সম্ভাবনা থাকলেও বড় বিনিয়োগ এড়ানো উচিত। মকর রাশির জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। কুম্ভ রাশির জাতকরা সাবধানে চললে ক্ষতি এড়াতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে শিক্ষা ও ব্যবসায় সুযোগ এলেও অযথা অর্থব্যয় না করাই ভালো।


